জাদেজা-কুলদীপের ঘূর্ণিতে বেসামাল দক্ষিণ আফ্রিকা, ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে প্রোটিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেন টেস্টে ভারতের স্পিনার ত্রয়ী রবীন্দ্র জাদেজা-অক্ষর পটেল ও কুলদীপ যাদবের ঘুর্ণিতে বেসামাল দক্ষিণ আফ্রিকা। শনিবার দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের রান সাত উইকেটে ৯৩। অর্থা‍ৎ মাত্র ৬৩ রানে এগিয়ে টেম্বা বাভুমারা। ভারতের হয়ে জাদেজা ২৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। আর কুলদীপ যাদব ১২ রানে দুই উইকেট ঝুলিতে পুরেছেন।

গতকাল শুক্রবার প্রথম দিনের শেষে অপরাজিত ছিলেন কে এল রাহুল ও ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় দিনের শুরুটা ভালই করছিলেন দুজনে। মনে হচ্ছিল দলকে বড় রানের ভিতের উপরে দাঁড় করাবেন। কিন্তু হারমার বল করতে এসে সব অঙ্ক গুলিয়ে দেন। সুন্দরকে (২৬) ফিরিয়ে ভারতকে দ্বিতীয় ধাক্কা দেন। এর পরেই হারমারের বলে চার মারার পরই ঘাড়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয় ভারত অধিনায়ক শুভমন গিলকে। ভারতের রান ১০০ পেরোনোর খানিক বাদেই কেশব মহারাজের বলে স্লিপে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহুল (৩৯)।

চোট কাটিয়ে দলে ফেরা ঋষভ পন্থ আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন। আর আগ্রাসী হতে গিয়ে বশের বলে ভেরেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে করেন (২৭)। দেড়শোর গণ্ডি পেরোনোর পরেই হারমারের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট হলেন জুরেল (১৪)। এর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। হারমারের বলে এলবিডব্লিউ হন জাডেজা (২৭)। ভারতের প্রথম ইনিংস শেষ ১৮৯ রানে। যদিও ব্যাট করতে পারেননি শুভমন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩০ রানে ৪ উইকেট নেন হারমার।

প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারী প্রোটিয়া। যদিও শুরুটা খুব একটা ভাল হয়নি। কুলদীপের ঘূর্ণিতে পরাস্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন রিকেলটন (১১)। দ্বিতীয় দিনের চা বিরতির সময় ভারত এগিয়ে ছিল ১২ রানে। চা বিরতির পরেই বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন রবীন্দ্র জাদেজা। তাঁর বলে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্করাম (৪)। ১৭তম ওভারে বল করতে এসে প্রোটিয়া শিবিরকে জোড়া ধাক্কা দেন জাদেজা। তৃতীয় বলে ফেরান মুলডারকে (১১)। পঞ্চম বলে জোরজিকে (২)। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন ত্রিস্তান স্টাবস ও কাইল ভেরেন। তবে ওই জুটিকে বেশিদূর এগোতে দেননি জাদেজা। স্টাবসকে (৫) বোল্ড করে জুটি ভাঙেন। খানিকবাদে অক্ষরের বলে সুইপ করতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে যান (৯)। আগ্রাসী মেজাজে খেলতে থাকা মার্কো জানসেনকে (১৩) ফিরিয়ে প্রোটিয়াদের চরম বিপর্যয়ের মুখে পেলে দেন কুলদীপ। তবে খারাপ আলোর জন্য নির্ধারিত ৪.৩০ মিনিটের ৪ মিনিট আগে খেলা বন্ধ করে দিলেন আম্পায়ারেরা। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের রান ৭ উইকেটে ৯৩। ৬৩ রানে এগিয়ে রয়েছেন বাভুমারা।

 

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…