দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই ঈশান কিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে খেলছেন না ঈশান কিশন। তরুণ উইকেটকিপার তথা ব্যাটার অবশ্য চোটের কারণে নয়, ব্যাক্তিগত কারণেই দল থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে কে এস ভরতকে।

তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ দুটি টেস্টে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া ও প্রোটিয়ারা। ওই টেস্ট সিরিজেই দলে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। বিসিসিআইয়ের পক্ষ থেকে টেস্ট সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল তাতে উইকেটরক্ষক হিসাবে কে এল রাহুলের সঙ্গে রাখা হয়েছিল ঈশান কিশনকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চিঠি পাঠিয়ে তিনি অনুরোধ জানিয়েছেন, তাঁকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে অব্যাহতি দেওয়া হোক। ব্যাক্তিগত কারণে তাঁর পক্ষে টেস্ট সিরিজে খেলা সম্ভব নয়। সেই অনুরোধে সাড়া দিয়েছেন বোর্ড কর্তারা। ঈশানের পরিবর্ত হিসাবে কে এস ভরতকে দলে নেওয়া হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটেছিল ভরতের। জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বার টেস্ট দলে ছিলেন। যদিও খুব একটা নজর কাড়তে পারেননি। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য তাঁকে বিবেচনায় আনেননি জাতীয় দলের নির্বাচকরা। কিন্তু ঈশান কিশন সরে দাঁড়ানোয় কোনও বিকল্প না থাকায় টেস্ট দলে তাঁকে ফেরানো হয়েছে। উল্লেখ্য, আগেই চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয পেস বোলিং আক্রমণের অন্যতম অস্ত্র মহম্মদ শামি।

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED