অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক হারের ধাক্কার পর শুক্রবার সাফল্য পেয়েছে দিল্লি। এই জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন কে এল রাহুল। তিনি নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান।  তবে, টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেটের ক্রমবর্ধমান চাহিদার জেরে রাহুলের কাছে সেই জায়গা ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। এর জন্য কম সমালোচনার শিকার তিনি হননি। ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার সর্বশেষ ২০২২ সালে ভারতের হয়ে একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তাঁর বাদ পড়ার মূল কারণ হিসেবে সেই সময় ধীর গতির  স্ট্রাইক রেটকেই দায়ী করা হয়েছিল। তবে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে দিল্লির জয়ের পর  ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হয়ে  তাঁর সমালোচক এবং বিসিসিআইয়ের  নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারকে স্ট্রাইক রেট নিয়ে দিয়েছেন কড়া বার্তা।   

কেএল রাহুল চলতি মরশুমের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৮০-এর বেশি স্ট্রাইক রেট এবং ৫৪-এর গড় নিয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন।  ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মরশুমের  সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। তার পরেই হাসিমুখে রাহুল বলেন, “হ্যাঁ, অবশ্যই, দিনশেষে, আমরা জেতার জন্যই খেলাটা খেলি। এত বছর খেলার পর, সংখ্যাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মানে, রান করতে পেরে  তুমি খুশি হবে । বড় বড় রান করে যখন রেকর্ড ভাঙো এবং খেলার শেষে যদি জয়টা না আসে, তাহলে আর ততটা  আনন্দ লাগে না।”  

আরও পড়ুন: কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

গত কয়েকটি ম্যাচে হার নিয়ে দিল্লির  ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও রাহুলকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন যে, কিছু খোলামেলা আলোচনা হয়েছে এবং দ্বিতীয় সুযোগের জন্য অপেক্ষা না করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো খেলাটাই মুখ্য। রাহুল বলেছেন,  “ড্রেসিংরুমের পরিবেশটা বরাবরই বেশ ভালো। আমরা ড্রেসিংরুমের ভারসাম্য যতটা সম্ভব বজায় রাখার চেষ্টা করি। আমরা জানি যে ফলাফল আমাদের পক্ষে যায়নি, কিন্তু যদি গভীরভাবে খতিয়ে দেখা হয় যে আমরা কোনো বড় ভুল বা মারাত্মক ভুল করছিলাম কিনা, তাহলে দেখা যাবে তেমনটা নয়। ড্রেসিংরুমে আমরা খোলামেলা আলোচনা করেছি। হ্যাঁ, আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে কাজে লাগাতে পারিনি। শেষ ম্যাচটি ছাড়া বাকি সব ম্যাচেই আমরা লড়াইয়ে ছিলাম। যদি একটি ওভারও আমাদের পক্ষে যেত, আমরা জয়ী দলেই থাকতাম। তাই, আমরা বুঝতে পারছি যে আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের আরও ক্ষুরধার ও নিখুঁত হওয়ার প্রয়োজন ছিল।” 

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে