‘নো থ্যাঙ্কস’, শুভমন গিলদের কোচ হতে রাজি নন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমিত ওভারের ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স দেখালেও টেস্টে জঘন্য ফল করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তাই তাঁকে টেস্ট দলের কোচের দায়িত্ব থেকে সরানোর দাবি উঠেছে। প্রাক্তন তারকা ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিংহভাগ কর্তারাই ‘গুরু’ গম্ভীরকে আর চাইছেন না। ফলে শুভমন গিলদের জন্য নতুন হেড স্যরের খোঁজে রয়েছেন বিসিসিআই কর্তারা। ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণকে টেস্ট দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাবও দিয়েছিলেন তাঁরা।  যদিও তাতে সম্মতি দেননি তিনি। এবার ভারতীয় টেস্ট দলের কোচ হওয়ার প্রস্তাব সবিনয়ে প্রত্যাখান করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার জিসেন জিলেসপি।

কোচ হিসাবে দেশকে টো টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে সাফল্য এনে দিলেও টেস্টে খুব একটা সাফল্য দেখাতে পারেননি গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে পর্যুদস্ত হতে হয়েছে শুভমন গিলদের। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছেও হার শিকার করতে হয়েছে। সেনা হিসাবে পরিচিত চার দলের কাছে ১০ টেস্ট হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ফলে চরম সমালোচনার মুখে পড়েছেন গুরু গম্ভীর। একাধিক প্রাক্তন ক্রিকেটার অবিলম্বে তাঁকে সরিয়ে অন্য কাউকে কোচের দায়িত্ব দেওয়ার পক্ষে সরব হয়েছেন। সমালোচনার মুখে পড়ে ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছেও প্রকাশ করেছিলেন। দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্ট হারার পরেই বলেছিলেন, ‘চাইলে আমার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।’ যদিও আগামী ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসাবে ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে গুরু গম্ভীরের।

ভারতীয় টেস্ট দলের কোচ হিসাবে দায়িত্ব নিতে জিলেসপিকে প্রস্তাব দিয়েছিলেন এক ক্রিকেট অনুরাগী। গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব সামলেছিলেন অসি বোলার। ফলে উপমহাদেশের পিচ এবং খেলোয়াড়দের মানসিকতা সম্পর্কে সম্যক অবহিত তিনি। জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে সৈয়দআলি কামাল শাহ নামের এক অনুরাগী গিলেসপির উদ্দেশ্যে লিখেছিলেন, ‘জেসন, তোমার এখন ভারতকে কোচিং করা উচিত। কারণ তারা শুধু হেরে যাচ্ছে না বরং ঘরের মাঠে দুবার হোয়াইটওয়াশও (নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা) হয়েছে। তাদের তোমাকে সত্যিই প্রয়োজন।’ জবাবে অসি জোরে বোলার লেখেন, ‘না, ধন্যবাদ।’

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?