রাজনৈতিক মন্তব্যের জন্য শাস্তির কোপে সূর্য যাদব, ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি:  শাস্তির হাত থেকে নিষ্কৃতি পেলেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর  পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের জয় উৎসর্গ করেছিলেন ভারতের অধিনায়ক। কুর্নিশ জানিয়েছিলেন ভারতের সশস্ত্র বাহিনীকে। ওই আচরণকে রাজনৈতিক আখ্যা দিয়ে আইসিসির কাছে নালিশ ঠুকেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে সশরীরে হাজিরা দিয়ে নিজের আচরণের পক্ষে সাফাই দিয়েছিলেন সূর্য। তবে শাস্তির হাত থেকে রেহাই পেলেনি। পাকিস্তানের অভিযোগকে মান্যতা দিয়ে তাঁকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

চলতি এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ মাঠ ছাড়িয়ে মাঠের বাইরেও গড়িয়েছে। গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ লিগের ম্যাচে পাক অধিনায়ক সলমান আলি আঘা-সহ পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সহ দলের খেলোয়াড়রা। ওই ঘটনার জল বহুদূর গড়িয়েছিল। প্রথমে এশিয়া কাপ বয়কটের হুমকি দিয়েও পরে পিছিয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ওই ম্যাচেও ঘটে অপ্রীতিকর ঘটনা। অর্ধশতরান করার পরেই পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান ব্যাটকে মেশিনগানের মতো ব্যবহার করে গুলি চালানোর ভঙ্গিতে উদ্‌যাপন করেন, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। অন্যদিকে হ্যারিস রউফ সামরিক অভিযানকে  ব্যঙ্গ করে বিমান পতনের ইঙ্গিত দেন এবং ওপেনার শুভমন গিল ও অভিষেক শর্মাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দুই পাক ক্রিকেটারের আচরণ নিয়ে নালিশ জানানো হয় আইসিসির কাছে। পাল্টা পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগ তোলা হয়। শুক্রবার ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তিন জনকে আলাদাভাবে তলব করে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব জানতে চান। নিজেকে বাঁচাতে মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলির অতীতের আচরণকে উদাহরণ হিসাবে তুলে ধরেন ফারহান। তবে নিজের আচরণের কোনও সদুত্তর দিতে পারেননি রউফ। সূর্য ও ফারহানকে সতর্ক করে ছেড়ে দিলেও আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে রউফকে শাস্তি দেওয়া হয়। তাঁর ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের পর পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের মতে, রাজনৈতিক মন্তব্য করেছেন সূর্য। তাঁকে শাস্তি দেওয়া উচিত।

এদিন আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিয়েছিলেন সূর্য। নিজের আচরণ নিয়ে সাফাই দিতে গিয়ে ভারত অধিনায়ক জানিয়েছিলেন, তিনি কোনও অপরাধ করেননি। শুনানির পরে সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। একাধিক সংবাদমাধ্যম দাবি করেছিল, ‘রাজনৈতিক মন্তব্যের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ককে সতর্ক করা হয়েছে। ক্রিকেট মাঠে কোনও রাজনৈতিক মন্তব্য করা যাবে না বলে জানিয়ে দিয়েছে।’ তবে রাতের দিকে সূর্যের শাস্তির কথা জানিয়েছে আইসিসি।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের