‘এটাই শেষ বিশ্বকাপ’, স্পেনের বিরুদ্ধে ম্যাচের আগে বোমা ফাটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে আজ সোমবার (৬ জুলাই) রাতে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। আর ওই ম্যাচের একদিন আগেই নিজের অবসর নিয়ে বড় ঘোষণা করলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪১ বছর বয়সী ফুটবলার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘এবারের প্রতিযোগিতাই তাঁর শেষ বিশ্বকাপ। ২০৩০ সালের বিশ্বকাপে পর্তুগালের জার্সি গায়ে আর দেখা যাবে না তাঁকে।’ পর্তুগিজ তারকার এমন ঘোষণায় চমকে গিয়েছেন গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা।

চলতি বিশ্বকাপ নিয়ে মোট ছয়টি বিশ্বকাপে অংশ নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোল করেছেন মাত্র ১১টি। ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দিলেও বিশ্বকাপের আসরে তেমন সফল নন। একবারও বিশ্বকাপ ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি সিআর সেভেনের। আজ রাতে শেষ আটে ওঠার লড়াইয়ে ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেনের বিরুদ্ধে মাঠে নামছে পর্তুগাল। এই ম্যাচে যে হারবে তাকেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে।

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত পর্তুগালের চারটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন এবং তিনটি গোল করেছেন। কবে অবসর নেবেন তিনি জানতে চাইলে পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘আমি সবসময়, শরীর ও মন দিয়ে ফুটবল খেলি। জাতীয় দলকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি খেলি বা না খেলি, আমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় থাকবে। আমি যখন চাইব তখনই খেলা শেষ করব। আপনারা (সংবাদমাধ্যম)  যখন চাইবেন তখন নয়। এই প্রশ্নটা বারবার করা সময়ের অপচয়। কিন্তু আমি সেদিকে মনোযোগ আকর্ষণ করতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আগামিকাল স্পেনের বিরুদ্ধে ম্যাচ।’ এবারের প্রতিযোগিতা যে তাঁর শেষ বিশ্বকাপ হবে তা জানিয়ে সিআর সেভেন বলেন, ‘শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই আমরা এসেছি।’

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়