স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘরের মাঠে মুখ থুবড়ে পড়েছিল দিল্লি ক্যাপিটলসের ব্যাটিং। চেন্নাই সুপার কিংসের বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে মাত্র ১৫৫ রানেই থেমে গিয়েছিল দিল্লির ইনিংস। ত্রিস্তান স্টাবস ও সমীর রিজভি রুখে না দাঁড়ালে আরও বড়সড় লজ্জায় পড়তে হতো অক্ষর পটেলদের। যদিও এত কম রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলল চেন্নাই সুপার কিংস। দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে।

আজ, মঙ্গলবার (৫ মে) অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। চেন্নাইয়ের আকিল হোসেন ও মুকেশ চৌধুরীদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে হাত খুলে খেলতে পারেননি দিল্লির দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লোকেশ রাহুল। চতুর্থ ওভারে মুকেশ চৌধুরীর বলে ডেওয়াল্ড ব্রেভিসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন নিশাঙ্কা (১৫)। ষষ্ঠ ওভারে আকিল হোসেনের বলে সাজঘরে ফেরেন লোকেশ রাহুলও (১২)। পাওয়ার প্লে শেষে দিল্লির রান দাঁড়ায় ২ উইকেটে ৩৭।

আরও পডুন: আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তিন নম্বরে নামা নীতীশ রানাও বল হাতে জ্বলে উঠতে পারেননি। তিনি করেন মাত্র ১৫ রান। চার নম্বরে ব্যাট করতে নামা করুণ নায়ারের ব্যাটিং পারফরম্যান্স ছিল আরও করুণ। তিনি করেন ১৩ রান। অধিনায়ক অক্ষর পটেল ফেরেন ২ রান করে। ৬৯ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। এর পর ষষ্ঠ উইকেটে ত্রিস্তান স্টাবস ও সমীর রিজভি খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ৬৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। জেমি ওভারটনের বলে মুকেশ চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টাবস (৩৮)। আশুতোষ শর্মা নেমেই হাত খুলে খেলার চেষ্টা করেন। যদিও তিনি বেশিক্ষণ থিতু হতে পারেননি। পাঁচ বলে ১৪ রান করে রান আউট হয়ে যান। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে দিল্লি। সমীর রিজভি ২৪ বলে ৪০ রান করে অপরাজিত থেকে যান। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ইনিংস খেলেন চেন্নাইয়ের ব্য়াটার সঞ্জু স্যামসন ও কার্তিক শর্মা। চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে এদিন বড় রানের ইনিংস আসেনি। ১৭ রান করেন উর্বিল পটেল। তবে স্যামসনের ৫২ বলে ৮৭ রান ও কার্তিকের ৪১ রান চেন্নাইকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়।

দিল্লির হয়ে আজ, মঙ্গলবার উল্লেখযোগ্যভাবে বোলিং করতে পারনেনি কোনও বোলার। ব্যর্থ মিচেল স্টার্ক, কুলদীপ যাদব ও টি নটরাজন। অক্ষর নেন একটি করে উইকেট এবং লুঙ্গি এনগিড়ির ঝুলিতে যায় ১টি উইকেট।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক