এই মুহূর্তে

ব্যাট হাতে জ্বলে উঠলেন সঞ্জু, দিল্লিকে ২১৩ রানের লক্ষ্য দিল চেন্নাই

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: অবশেষে স্বমহিমায় সঞ্জু স্যামসন। তাঁর অপরাজিত শতরান ও আয়ুষ মাত্রের অর্ধশতরানের দৌলতে শনিবার (১১ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লড়াকু ইনিংস গড়ল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠ এম চিদম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দুই উইকেটে ২১২ রান তুলল হলুদ ব্রিগেড। দিল্লির কোনও বোলারই এদিন তেমন দাগ কাটতে পারেননি।

এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। ব্যাট করতে নেমে শুরু থেকেই হাত খুলে মারতে শুরু করেন সঞ্জু স্যামসন। উল্টোদিকে থাকা চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় অবশ্য রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেন। মাত্র ৩১ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়ে চেন্নাইয়ের ওপেনিং জুটি। পাওয়ার প্লে শেষে চেন্নাইয়ের রান দাঁড়ায় ৬১। তবে সপ্তম ওভারেই ধাক্কা খেতে হয়। অক্ষর পটেলের বলে পাথুম নিশাঙ্কার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ (১৮ বলে ১৫)। চেন্নাই অধিনায়ক ফেরার পরে ২৬ বলে নিজের অর্ধশতরান পেয়ে যান সঞ্জু। দশম ওভারে সঞ্জুর (৫২) ক্যাচ ফেলে দেন পাথুম নিশাঙ্কা। জীবন পেয়ে আর ভুল করেননি চেন্নাইয়ের ওপেনার। ১০.৪ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন সঞ্জু ও আয়ুষ মাত্রে।

দ্বিতীয় উইকেটে দুজনে মাথা ঠান্ডা করে খেলে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান। ৩২ বলেই ৫০ রানের পার্টনারশিপ তৈরি হয়। ১২তম ওভারে আয়ুষের ক্যাচ ফেলে দেন কুলদীপ যাদব। তখন ২৩ রানে ব্যাট করছিলেন আয়ুষ। তিনিও জীবন পেয়ে আর ভুল করেননি। তবে অর্ধশতরানের পরেই আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এর পরে আরও রণমূর্তি ধারণ করেন সঞ্জু। ৫২ বলে ১৪টি চার ও তিনটি ছক্কার সাহায্যে চলতি আইপিএলে প্রথম শতরান তুলে নেন। চার নম্বরে নামা শিবম দুবেও হাত খুলে খেলতে থাকেন। শেষ পর্যন্ত ২১২ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। সঞ্জু স্যামসন ৫৬ বলে ১১৫ রানে এবং শিবম ১০ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়িনকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল, পয়েন্ট টেবিলে তিন নম্বরে লাল-হলুদ

জলে গেল অভিষেকের দুরন্ত ইনিংস, হায়দরাবাদকে উড়িয়ে জয়ী পঞ্জাব

ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক, পঞ্জাবকে ২২০ রানের টার্গেট দিল হায়দরাবাদ

স্কিপিংয়ে বিশ্বজয়! এক মিনিটে ১৮৮ বার ডাবল-আন্ডার করে রেকর্ড গড়লেন চিনা যুবক

বিশ্বের একনম্বর খেলোয়াড়কে হারিয়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের আয়ুষ

মুগ্ধ বিরাট, RCB-কে হারালেও ম্যাচ শেষে বৈভবকে দিলেন ‘বিশেষ উপহার’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ