স্টিভ ওয়’কে টপকে গেলেন ডেভিড ওয়ার্নার

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজ শেষেই টেস্ট ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে ক্রিকেট ব্যাট তুলে রাখার আগেই মঙ্গলবার নতুন এক কীর্তি স্থাপন করলেন অজি ওপেনার। অস্ট্রেলিয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের ক্ষেত্রে প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়কে টপকে গেলেন ওয়ার্নার। রানের নিরিখে অজি ব্যাটারদের মধ্যে প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের পরেই তাঁর স্থান।

বক্সিং ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৮,৪৭৭ রানের মালিক ছিলেন ওয়ার্নার। সর্বোচ্চ রানের ক্ষেত্রে তাঁর আগে ছিলেন দুই প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং ও স্টিভ ওয়। টেস্ট, ওয়ান ডে এবং টি টোয়েন্টি মিলে ৬৬৭ ইনিংসে রিকিং পন্টিং করেছেন ২৭,৩৬৮ রান। গড় ৪৫.৮৪। ১৪৬টি শতরানের পাশাপাশি ৭০টি অর্ধ শতরানের মালিক প্রাক্তন অজি অধিনায়ক। আর এক প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক স্টিভ ওয় তিন ধরনের ক্রিকেটে ৫৪৮ ম্যাচে করেছেন ১৮ হাজার ৪৯৬ রান। গড় ৪১.৫৬। আন্তর্জাতিক কেরিয়ারে ৯৫টি শতরান ও ৩৫টি অর্ধ শতরানের মালিক তিনি।

এদিন স্টিভ ওয়কে টপকে যেতে ২০ রানের দরকার ছিল ডেভিড ওয়ার্নারের। প্রাক্তন অধিনায়কের রেকর্ড ভাঙতে পারেন কিনা অজি ওপেনার, সে দিকেই নজর ছিল মেলবোর্নে হাজির অজি সমর্থকদের। শুরুতেই ওয়ার্নারের সহজ ক্যাচ ফেলে দেন পাকিস্তানের আবদুল্লাহ শফিক। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেন ওয়ার্নার। ইনিংসের ১৬তম ওভারে হাসান আলীর বলকে সীমানার বাইরে পাঠিয়ে প্রাক্তন অধিনায়ককে টপকে যান তিনি। যদিও বেশিদূর এগোতে পারেননি। ৩৮ রান করেই সাজঘরে ফিরতে হয় ওয়ার্নারকে। আর ওই ৩৮ রানের সুবাদে ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেটে ১৮,৫১৫ রানের মালিক।  ৪৬০ ইনিংস খেলেছেন। ৪৯টি শতরানের পাশাপাশি  ৯৩টি অর্ধ শতরানের রেকর্ড রয়েছে তাঁর দখলে।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪