টি ২০ বিশ্বকাপ খেলে ক্রিকেট থেকে অবসর নেবেন ওয়ার্নার

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছর জুনে টি ২০ বিশ্বকাপ খেলেই ক্রিকেট থেকে অবসর নেবেন ডেভিড ওয়ার্নার। সম্প্রতি এই কথা বলেই নিজের অবসরের কথা জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। ইতিমধ্যে টেস্ট ও ওয়ানডে ম্যাচ থেকে অবসর নিয়েছেন এই খেলোয়াড়।

অস্ট্রেলিয়ার মাটিতে গত মঙ্গলবার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওয়ার্নার। পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে অস্ট্রেলিয়া হেরে গেলেও ৮১ রান করেন তিনি। ২-১-এর ব্যবধানে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। এই সিরিজে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন ডেভিড ওয়ার্নারই।

ম্যাচ শেষের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩৭ বছর বয়সি বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজের পর তিনি আইপিএল খেলবেন। এরপর জুনে ওয়েস্ট ইন্ডিজে যাবেন টি ২০ বিশ্বকাপ খেলতে। জুনে টি ২০ বিশ্বকাপেই অবসর নেবেন তিনি। একইসঙ্গে তিনি জানান, ‘আমাদের কাছে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এখন তরুণদের মেলে ধরার সময় এসেছে।‘ এর আগে গত জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। তখনই ওয়ানডে থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। আগামী সপ্তাহে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। তবে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার জানিয়েছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ান্স ট্রফিতে প্রয়োজন হলে তাঁকে পাওয়া যাবে।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য