শেষ টেস্ট সিরিজের আগেই চুরি হল ডেভিড ওয়ার্নারের ব্যাগি গ্রিন টুপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে নামবে অস্ট্রেলিয়া। তারআগেই মন ভেঙে গেল কিংবদন্তি ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের। জানা গিয়েছে, তাঁর মাথায়  এতদিন ধরে মাথায় শোভা পাওয়া ব্যাগি গ্রিন টুপিটি কেউ সরিয়ে দিয়েছে। ওয়ার্নার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে সেই দুঃখের কথাটি জানান। তিনি বলেন, বিমানে ভ্রমণ করার সময় তার ব্যাগপ্যাকের মধ্যে থেকে   ব্যাগি গ্রিন টুপিটি কেউ চুরি করে নিয়েছে।

তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে  তার টুপি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছেন। কারণ হিসাবে তিনি বলেন ওই টুপিটি নিয়ে  তিনি খুব ‘অনুভূতিশীল’। পাশাপাশি তিনি আরও জানান,   এটি ফেরত দেওয়া ব্যক্তি কোনও সমস্যায় পড়বেন না। যে ব্যাকপ্যাক ফেরত দেবেন তাঁকে একটি ব্যাকপ্যাক দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ৩ জানুয়ারি থেকে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটি হবে অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নারের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। বর্তমানে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচে ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওয়ার্নার। তবে শেষ টেস্টে নামার আগে ওয়ার্নারের ভেঙে গিয়েছে। কে তাঁর প্রিয় ব্যাগি গ্রিন টুপিটি চুরি করলেন তা এখনও পর্যন্ত  জানা যায়নি। শুধু তাই নয় আদৌ ওপেনার ডেভিড ওয়ার্নারের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচের আগে তাঁর সেই টুপি ফেরত পাবেন কিনা সেটাই এখন সকলের মনে প্রশ্ন ।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ