আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ডেভিড ওয়ার্নারের

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপর্যয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার অবসরের কথা জানিয়ে দিয়েছেন এই অস্ট্রেলিয় খেলোয়াড়। এর আগে টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওয়ার্নার। এবার টি ২০ ফরম্যাট থেকেও অবসর নিলেন তিনি।

টি ২০ ক্রিকেটে ১১০টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। খেলেছেন ৩২৭৭ রান। এবারে টি ২০ বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ওভারেই আউট হয়ে যান ওয়ার্নার। তখন হয়ত কেউ জানত না আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ওয়া্র্নার। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের জয়ের পর অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যায়। এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনার।

এর আগে শেষবার ওয়ার্নার একদিনের ম্যাচ খেলেছেন ভারতের বিরুদ্ধে। গত বছর নভেম্বরে ওয়ান ডে বিশ্বকাপে শেষবার খেলেন তিনি। পাশাপাশি শেষ টেস্ট ম্যাচ খেলেন পাকিস্তানের বিরুদ্ধে। গত জানুয়ারি মাসেই টেস্ট ম্যাচ থেকে অবসর নিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছিল, ওয়ার্নার হয়ত পরের বছর চ্যাম্পিয়ান্স ট্রফি খেলতে পারেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন এই অস্ট্রেলিয়ান তারকা। আচমকা ওয়ার্নার অবসর নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় হ্যাজেলউড। এই প্রসঙ্গে তিনি জানান, ‘এটা আমার কাছে খুবই অবিশ্বাস্য লাগছে। মাঠে ও মাঠের বাইরে, সব ফরম্যাটের ক্রিকেটেই অসাধারণ খেলোয়াড় ওয়ার্নার।‘

 

 

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য