আবার দেখা যাবে মেসি-রোনাল্ডো দ্বৈরথ, কোথায়, কখন, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলে এখন যুক্তরাষ্ট মেজর সকার (এমএলএস) ও সৌদি প্রো লিগ (এসপিএল) নিয়ে উন্মাদনা বাড়ছে। কারণ, তারকা ফুটবলাররা একে একে যে দলে যোগ দিচ্ছেন, তাতে এবার এই লিগ দুটি না দেখলে তারকাখচিত ম্যাচ মিস করবে ফুটনলপ্রেমীরা। প্রথমে ক্রিশ্চিয়ান রনাল্ডো, তারপর করিম বেঞ্জামা। আর এখন শোনা যাচ্ছে নেইমারের নাম্। আর লিওনেল মেসি তো ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন অনেক আগেই। সব মিলিয়ে এসপিএল ও এমএলএস কোথায় আর কখন সম্প্রচারিত হবে, সেই নিয়ে আগ্রহী ফুটবল সমর্থকেরা।। কারণ, এই দুটি লিগ দেখতে না পারলে আপনি দেখতে পাবেন না রোনাল্ডো আর মেসির খেলা।

সৌদি প্রো লিগ শুরু হয়েছে গতকাল, রবিবার। আজ, সোমবার রোনাল্ডো আল নাসর ও বেনজামার আল ইত্তিহাদ প্রথমবারের জন্য মুখোমুখি হবে। সেই নিয়ে তাই রোনাল্ডো আর বেনজামা ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। তাই সকলেই জানতে আগ্রহী যে, এই এসপিএল কোথায় সম্প্রচার করা হবে। জানা গিয়েছে, ভারতে সোনি স্পোর্টস টেন টু চ্যানেলে ও সোনি লাইভ অ্যাপে এই এসপিএলের খেলা দেখা যাবে। তবে এক্ষেত্রে অ্যাপে সমস্ত খেলা দেখা গেলেও টিভি চ্যানেলে নির্দিষ্ট সংখ্যক খেলা দেখানো হবে। অ্যাপে খেলা দেখার ক্ষেত্রে সাবস্ক্রিপশন প্রযোজ্য। মাসে এর জন্য খরচ পড়বে ৯৪৯ টাকা।

অন্যদিকে মেজর লিগ সকার দেখার জন্য ব্যবহার করতে হবে অ্যাপল টিভি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল টিভি ও স্মার্ট টিভিতে ম্যাচ দেখা যাবে। তবে যারা অ্যান্ড্রয়েড, উইন্ডোজ পিসি ও ক্রোম অপারেটিং সিস্টেম ব্যবহার করবে, সেক্ষেত্রে খেলা দেখতে গেলে একটি ওয়েবসাইটের মধ্যে গিয়ে খেলা দেখতে হবে। ওয়েবসাইটটি হল- tv.apple.com/sports. এই অ্যাপটি সাবস্ক্রাইব যদি করা থাকে, তাহলে ম্যাচ দেখার জন্ত ১২.৯৯ ডলার। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে ৩৪ ডলার দিতে হবে। সব মিলিয়ে এসপিইএল ও এমএলএস দেখার সময় জেনে খুশি মেসি-রোনাল্ডো ভক্তরা।

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

ফের পণের বলি, বিয়ের ৯ মাসের মধ্যে গৃহবধূর মৃত্যু, মেয়েকে শ্বশুরবাড়ির দরজায় দাহ করল বাবা-মা

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক