ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে শেষ চারে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন আইডেন মার্করামরা। শুক্রবার সেন্ট লুসিয়ায় প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৫৬ রানে থমকে গেলেন জস বাটলাররা। এদিন হারের ফলে সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন করে ফেলল গতবারের চ্যাম্পিয়নরা।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি ইংল্যান্ডের। দ্বিতীয় ওভারে ফিরে যান ফিল সল্ট (১১)। তিন নম্বরে নামা জনি বেয়ারস্টো বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। কেশব মহারাজের বলে ব্যাক্তিগত ১৬ রানে ফিরে যান। নবম ওভারে ফিরে যান অধিনায়ক জস বাটলার (১৭)। একাদশ ওভারে ফিরে যান মইন আলি (৯)। ৬১ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড।

পঞ্চম ওভারে হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন জুটি বেঁধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে মিলে মারমুখী মেজাজে ব্যাট করে ৪২ বলে ৭৮ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা শিবিরে কাঁপুনি ধরিয়ে দেন। অষ্টাদশ ওভারে লিভিংস্টোনকে (১৭ বলে ৩৩) প্রোটিয়া শিবিরে ব্রেক থ্রু এনে দেন কাগিসো রাবাডা। লিভিংস্টোন সাজঘরে ফেরার সময়ে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ বলে ২৫ রান। হাতে পাঁচ উইকেট ছিল। সবাই ধরে নিয়েছিলেন সহজেই জয় হাসিল করবে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু মার্কো জানসেন, আনরিখ নোখিয়ে ও কাগিসো রাবাডারা শেষ তিন ওভারে দুরন্ত বল করে ইংল্যান্ডের জয়ের স্বপ্ন খানখান করে দেন। শেষ ওভারের দ্বিতীয় বলে নোখিয়ের বলে ফিরে যান হ্যারি ব্রুক (৫৩)। শেষ পাঁচ বলে দরকার ছিল ১৪ রানের। কিন্তু স্যাম কুরান ও জোফ্রা আর্চার দলকে জয় এনে দিতে ব্যর্থ হন। ১৫৬ রানেই থেমে যায় ইংল্যান্ডের দৌড়।  

আজকের রাশিফল: অবিবাহিতরা পঞ্চমীতেই মনের মানুষের দেখা পাবেন, কালো পোশাক পরা এড়ান

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা