দ্বিতীয় ম্যাচে ঈশান কিষাণের উপর মারাত্মক রেগেছিলেন সূর্য, নিজেই ফাঁস করলেন কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাত উইকেটে জয়ী হয়েছে ভারত। পরপর দু উইকেট হারানোর পর সেখান থেকে ২০৯ রান করে ম্যাচ বের করে নেয় টিম ইন্ডিয়া। দুরন্ত জয়ের পর, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ঈশান কিষাণের ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম্যান্সের প্রশংসা করেন। সেই সঙ্গেই অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, পাওয়ার প্লে চলাকালীন ঈশান যখন তাকে স্ট্রাইক দিচ্ছিল না তখন তিনি রেগে গিয়েছিলেন।

 ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্য বলেন,  “আমি জানি না ঈশান দুপুরের খাবারে কী খেয়েছিল, কিন্তু আমি কখনও কাউকে এভাবে ব্যাট করতে দেখিনি যে ৬ রানে ২ উইকেট হারিয়েছে এবং ৬০ রানের মধ্যে পাওয়ারপ্লে শেষ করেছে। কিন্তু আমরা এটাই চাই যে আমাদের ব্যাটসম্যানরা নিজেদের প্রকাশ করতে পারে। আমি রেগে গিয়েছিলাম যে সে পাওয়ারপ্লেতে আমাকে স্ট্রাইক দিচ্ছিল না, কিন্তু আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম। কিন্তু আমি জানতাম পরে সময় পাবো।” 

রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, টিম ইন্ডিয়া এমন এক পারফর্ম্যান্স করেছে যা আধুনিক টি-টোয়েন্টি ব্যাটিংকে নতুন করে সংজ্ঞায়িত করে। ছয় রানে দুটি উইকেট হারানোর পর, ভারত ম্যাচটিকে একতরফা ভাবে এগিয়ে নিয়ে যায় এবং ২৮ বল বাকি থাকতেই জয়ী হয়। এই  য়ের নায়ক ছিলেন ইশান কিষাণ এবং সূর্যকুমার যাদব। কঠিন পরিস্থিতিতে ৩২ বলে ৭৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ঈশান কিষাণ, অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৭ বলে ৮২ রান করেন অপরাজিত থাকেন। ঈশান ৪টি ছক্কা এবং ১১টি চার মারেন, অন্যদিকে সূর্য ৯টি চার এবং ৪টি ছক্কা মারেন। 

 

 

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম