ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন, মেসির আগমনে ভাগ্য খুলল মায়ামির

Share:

নিজস্ব প্রতিনিধি : ইন্টার মায়ামির ভাগ্য খুলে দিয়েছেন লিওনেল মেসি। তিনি আসার পরেই একের পর এক কীর্তি গড়ছে হাভিয়ের মাশ্চেরানোর দল। তারমধ্যে অন্যতম ইস্টার্ন কনফারেন্সে চ্যাম্পিয়ন হওয়া। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। এরপরেই এমএলএস কাপের ফাইনালে উঠেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।

চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক সিটি এফসিকে প্রথম থেকেই চাপে রেখেছিল ইন্টার মায়ামি। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল তাঁরা। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান আলেন্দে। ২৩ মিনিটে দ্বিতীয় গোলটি আসে তাঁর পায়েই। এই ম্যাচে মেসির পা থেকে গোল না এলেও অ্যাসিস্ট করেছেন গোল পেতে। খেলার ৩৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল মায়ামি। তারপরেই জাস্টিন হ্যাকের গোলে ব্যবধান কমে আসে। নিউইয়র্ক সিটির ঝুলিতে একটি গোল আসে। এরপরেই বিরতিতে যায় ইন্টার মায়ামি।

বিরতি থেকে ফিরে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে শুরু করে ইন্টার মায়ামি। ৬৭ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন সিলভেতি। এই গোলের পরেই মেসির মুকুটেও জুড়ল আরো এর পালক। এটি এখন ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট।  ৮৩ মিনিটে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে তালেন্দির গোল মায়ামি বড় জয় নিশ্চিত করে। ৫–১ গোলে জয়ের পরে ইন্টার মায়ামি প্রথমবারের মতো ইস্টার্ন কনফারেন্স লিগের চ্যাম্পিয়নের খেতাব জয় করল।

বার্সেলোনার পর মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে খেলেছেন জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। কিন্তু এবার MLS কাপের ফাইনালেই তাঁদের শেষ একত্রে পথচলা। কারণ দুজনেই একসঙ্গে অবসর ঘোষণা করেছেন। ফলে এরপর তাঁদের একসঙ্গে মাঠে দাপিয়ে বেড়াতে দেখা যাবে না।

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন