শ্রীভূমিকে হারিয়ে মহিলা শিল্ড ট্রফি জয় লাল-হলুদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  মহিলাদের আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শুক্রবার। সেই ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। নদিয়ার তেহট্ট স্টেডিয়ামে আয়োজিত সেই ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে ট্রফ জয় করল লেসলি ক্লডিয়াস স্মরণীর শতাব্দী প্রাচীন ক্লাবটি।

শুক্রবার খেলার শুরু থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। কিন্তু তারই মধ্যে বিরতির আগেই ২-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষ দল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে পিছনে ফেলে দেয় লাল-হলুদের মহিলা ব্রিগেড। খেলার ১৩ মিনিটের মাথায় ইমামি ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেন চলতি মরশুমে নজরকাড়া ফুটবলার তুলসী হেমব্রম। এরপর ২৭ মিনিটে ব্যবধান বাড়ান বর্নালী কাঁড়ার।

বিরতি পর লাল-হলুদ বাহিনী আরও আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে প্রতিপক্ষের ওপর। কার্যত তাঁদের আক্রমণে তখন শ্যাম রাখি না কূল রাখি অবস্থা। এই অর্ধেই আরও তিনবার শ্রীভূমির রক্ষণকে কার্যত মাটি ধরিয়ে দেন ইমামি ইস্টবেঙ্গলের স্ট্রাইকার তুলসী। শুক্রবার মূলত তাঁর দাপটেই যেন ধরাশায়ী হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এরপর নিজের দলের হয়ে ৪৭, ৭৭ ও ৮২ মিনিটে তিন-তিনটি গোল করেন এই স্ট্রাইকার। এবং গড়েন অনন্য নজিরও। ৪টি ম্যাচ খেলে তিনটি হ্যাটট্রিক করে তুলসী বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে ভারতের জার্সি গায়ে মাঠ কাঁপাতে তৈরি হচ্ছেন এই তরুণী।

এই ট্রফি জয়ের সঙ্গে সঙ্গে নিজেদের ঘরে আরও একটি ট্রফি তুলে নিল ইমামি ইস্টবেঙ্গল। এর আগে কন্যাশ্রী কাপ বিজয়ী হয়েছিল তুলসীরা।

ষষ্ঠীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা 

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বজুড়ে আয় ১২৫.২৫ কোটি টাকা

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

আমেরিকার স্কুলে এলোপাথাড়ি গুলিতে শিক্ষক ও শিশুসহ নিহত ৫

নতুন ‘নিওন হোয়াইট’ রংয়ে আত্মপ্রকাশ করল Yamaha XSR 900

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী