মাইনে পাচ্ছেন না পাক হকি ফেডারেশনের কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : অর্থনৈতিকভাবে বেহাল দশা পাকিস্তান হকি ফেডারেশনের। সম্প্রতি একটি খবর প্রকাশ্যে এসেছে যেখানে জানা যাচ্ছে হকি ফেডারেশনের সদর দফতরের কর্মীরা ছয় মাস মাইনে পাচ্ছেন না। পাশাপাশি তাঁরা সবরকমের মেডিক্যাল সুবিধা পাওয়ার ব্যাপারেও আগামী ছয় মাস যাবৎ বঞ্চিত। একইসঙ্গে যেসব হকি খেলোয়াড়রা রয়েছেন তাঁরাও নাকি টাকা পাননি।

পাকিস্তান হকি ফেডারেশনের তরফে জানানো হয়েছে, গত ছয় মাস পাকিস্তান হকি ফেডারেশনের একাধিক কর্মী কোনও মাইনে পাননি। একইসঙ্গে করাচিতে যে ফেডারেশনের আরেকটি অফিস রয়েছে, সেথানকার কর্মীরাও কোনও মাইনে পাননি। জানা গিয়েছে, ফেডারেশনের যে ৮০ জন কর্মচারীরা রয়েছেন তাঁরা গত ছয় মাস যাবৎ কোনও মেডিক্যাল সুবিধাও পাননি।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ওমানে অলিম্পিকের বাছাইপর্বের যে খেলা হচ্ছে, তাতে অংশগ্রহণ করা সত্বেও পাকিস্তান হকি খেলোয়াড়রা গত চার মাস ধরে চুক্তি অনুযায়ী টাকা পাচ্ছেন না। ইতিমধ্যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে পাকিস্তান হকি দলের অধিনায়ক ইমাদ শাকিল ভাটের ঝামেলাও হয়েছে। ইমাদ রীতিমতো হুমকির সুরেই জানিয়ে দিয়েছেন, তাঁদের প্রাপ্য টাকা মিটিয়ে না দিলে আগামীদিন তাঁরা পাকিস্তানের হয়ে কোনও ম্যাচ খেলবেন না।

এদিকে পাকিস্তান বোর্ডের এই বেহাল দশা নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে ফেডারেশনের কর্তাদের মধ্যে। ফেডারেশনের প্রাক্তন সভাপতি খালিদ সাজ্জাদ গোটা অব্যবস্থার জন্য বর্তমান হকি ফেডারেশনের প্রেসিডেন্টকে দায়ী করেছেন। তবে কেন যে হকি ফেডারেশন আর্থিক বেহাল দশা ভুগছে, সেবিষয়টি অবশ্য স্পষ্ট নয়। জানা গিয়েছে, আর্থিক মন্দা দশা থাকা সত্বেও ফেডারেশনের টাকা আটকে রাখেনি পাকিস্তান সরকার। যেহেতু ফেডারেশনের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ এসেছে, তাই সেই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হচ্ছে।

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর