‘সবাই চাইবে বিশ্বকাপ খেলতে তবে বিসিবি-সরকার যা বলবে সেটাই করা উচিত’, বললেন মেহেদী হাসান

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মাটিতে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিনা তা এখনও অনিশ্চিত। আজ বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে আইসিসি। খেলোয়াড় সঙ্গে বৈঠকের পরেই বিসিবি জানিয়ে দেবে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছে কি না। এমন সময়ে বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুললেন  বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান। জানালেন খেলোয়াড়দের ইচ্ছার কথা এবং তাঁদের ঠিক কি করা উচিত। 

মেহেদী হাসান বর্তমানে খেলছেন বিপিএলে। তিনি চট্টগ্রামের অধিনায়ক ।  ফাইনালে তাঁর দল চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের।  তার আগে মিরপুরে বিশ্বকাপ নিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, “এ রকম কথা এখনো হয় নাই। শুধু প্রতিটা খেলোয়াড় যাঁরা বিশ্বকাপ দলে আছে, তাদেরকে সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে মিটিংয়ের জন্য। ওখানেই গেলে বোঝা যাবে রহস্যটা কী।’  ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দেখুন খেলোয়াড় হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। কিন্তু এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। আসলে তারা আমাদের অভিভাবক। তারা আমাদেরকে যেটা বলবে আমার কাছে মনে হয় খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই করা উচিত।’

আরও পড়ুন: ‘দিল্লি-পিন্ডি নয়’, প্রথম নির্বাচনী সভায় ভারত-পাকিস্তানকে হুঁশিয়ারি খালেদা পুত্রের

আজ বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।   জানা হবে তাঁদের মতামত তারপরই স্পষ্ট হয়ে যাবে বাংলাদেশ খেলবে কি না। যদিও এখনও পর্যন্ত ভারতে খেলতে না আসার সিদ্ধান্তে অনড় রয়েছে, বুধবার আইসিসি কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানেই বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা যদি খেলতে না চায় তাহলে বদলে অন্য টিম বেছে নেওয়া হবে। স্থান পরিবর্তনের সম্ভাবনাই নেই। অর্থাৎ বাংলাদেশকে খেলতে হবে যেতেই হবে ভারত।  

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন আপনিও…

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা, চার বাইকের সংঘর্ষে মৃত ৩

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার