জয় শাহের আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের ক্রিকেটার ও দলের সদস্যরা। নেপথ্যে ছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধ। একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকার কারণে ভারতে আটকে পড়েছিল তারা। এবার দেশে ফেরা নিয়ে আইসিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে  বিস্ফোরক অভিযোগ করেছেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটার কুইন্টন ডি কক ও ডেভিড মিলার। ইংল্যান্ডের আগে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাঁদের দেশে না ফিরিয়ে আগে ইংল্যান্ড টিমের সদস্যদের ফেরার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেছেন দুই তারকা ক্রিকেটার।  

গত রবিবার  ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেমি-ফাইনালে বুধবার নিউ জিল্যান্ডের কাছে  হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার   দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে হেরে যায় ইংল্যান্ড। এই সময়ে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে বিমান সংযোগ ব্যাহত হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পরপরই ভারত ছাড়তে পারেনি  তিনটি দল।  শনিবার জানানো হয়  আটকে পড়া দলগুলোর জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করছে আইসিসি। শনিবার মুম্বই থেকে সরাসরি লন্ডনে যাবে  ইংল্যান্ড টিম। তবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ফ্লাইট কবে  তা এখনও নিশ্চিত নয়।  রবিবার একটি বিমান  ছাড়ার  সম্ভাবনার কথা জানানো হয়। এই নিয়েই বেজায় চটেছেন কুইন্টন ডি কক ও ডেভিড মিলার।  এই তথ্য তুলে ধরেই  ইনস্টগ্রামে একটি পোস্ট করেন ডি কক। দক্ষিণ আফ্রিকান কিপার ব্যাটসম্যান সেখানে আইসিসিতে দলগুলোর প্রভাবের পার্থক্যের কথা বলেন তিনি। 

আরও পড়ুন:  জয় দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, সতীর্থরা যা করলেন…

 ডি কক লেখেন, “খুবই হাস্যকর আইসিসি। আমরা এখনও কিছুই শুনিনি! অথচ, ইংল্যান্ড কীভাবে যেন আমাদের আগেই চলে যাচ্ছে? ওয়েস্ট ইন্ডিজ ও প্রোটিয়ারা স্রেফ অন্ধকারে আছে। অদ্ভুত লাগে, কীভাবে কিছু দলের অন্যদের চেয়ে বেশি প্রভাব থাকে।”  ডি ককের ওই পোস্টে দুটি কমেন্ট করেন তাঁর সতীর্থ মিলার। সেখানেই  ইংল্যান্ডকে আইসিসির প্রাধান্য দেওয়ার বিষয়টি তোলেন। ক্যারিবিয়ানদের কোচ ড্যারেন স্যামি, যিনি ভারতকে আটকে পড়া নিয়ে এক্স-এ বেশ কয়েকটি পোস্ট করেন, তাকেও ট্যাগ করেন মিলার। লেখেন, “এটা খুবই হাস্যকর যে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পর বাদ পড়েছে ইংল্যান্ড এবং আজ রাতে তারা চার্টার্ড ফ্লাইটে করে দেশে ফিরছে। আর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এখন কলকাতায় কিছু জানার অপেক্ষায় আছে।”

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫