চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওজন বেশি, বিশ্ব চ্যাম্পিয়নশিপে অযোগ্য ঘোষণা করা হলো অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির আমনকে

নিজস্ব প্রতিনিধি: বিনেশ ফোগাটের পর বাড়তি ওজনের জন্য ফের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়লেন আরও এক কুস্তিগির। ভারতের আমন সেহরাওয়াত নামতে পারলেন না বিশ্ব চ্যাম্পিয়নশিপে। পুরুষদের ৫৭ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়াল ওজন। রবিবার সকালে দেখা যায় আমন শরীরের ওজন অনুমোদিত মাত্রার থেকে ১.৭ কিলোগ্রাম বেশি। এতেই বড় ধাক্কা খেল ভারতীয় কুস্তি দল।

পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি ইভেন্টের আগে অতিরিক্ত ওজনের কারণে আমনকে অযোগ্য ঘোষণা করা হয়। দিল্লির বিখ্যাত ছত্রশাল স্টেডিয়ামে প্রশিক্ষণ নেওয়া ২২ বছর বয়সী এই খেলোয়াড় প্রতিযোগিতায় ভারতের হয়ে পদক জেতার দাবিদার ছিলেন। দলের একটি সূত্র জানিয়েছে, “এটা দুর্ভাগ্যজনক এবং আশ্চর্যজনক যে আমান তার ওজন ধরে রাখতে পারেননি। স্কেলে দাঁড়ানোর সময় তার ওজন ১.৭ কেজি ছিল। এটা মেনে নেওয়া যায় না। কীভাবে সে এত অতিরিক্ত ওজন বাড়িয়েছে তা আমাদের ধারণার বাইরে।” গত ২৫ অগাস্ট ক্রোয়েশিয়ার জাগ্রেবে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন অলিম্পিক্স পদকজয়ী। যদিও আরও একটি প্রতিবেদবনে প্রকাশ করা হয়েছে যে সেহরাওয়াতের কোচ ললিত প্রসাদ ওজন সমস্যার পিছনে অসুস্থতার কারণ উল্লেখ করেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম লড়াইয়ে ম্যাসেডোনিয়ার ভ্লাদিমির এগোরভের মুখোমুখি হওয়ার কথা ছিল আমনের।

এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো ঘটনা যেখানে ভারতীয় কুস্তিগীরকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। অগাস্টে নেহা সাংওয়ান (মহিলাদের ৫৯ কেজি) ৬০০ গ্রাম ওজন বেশির কারণে বুলগেরিয়ার সামোকভে অনুষ্ঠিত U20 বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েন। সর্বভারতীয় কুস্তি সংস্থা তাঁকে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরই দু’বছরের জন্য সাসপেন্ড করেছে। এর আগে ওজন বেশি হওয়ায় কারণে বিনেশ ফোগাট প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন। নিশ্চিত রুপোর পদক হাতছাড়া হয়েছিল তাঁর।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ