চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোহনবাগান ম্যাচে স্টেডিয়ামে দর্শক প্রবেশে সিদ্ধান্ত বদল ফেডারেশনের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। এআইএফএফের ‘অন্যায়’ শাস্তির প্রতিবাদে বড় সিদ্ধান্ত মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে একহাত নিয়ে সৃঞ্জয় জানিয়ে দিলেন, ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দেখতে যাবেন না তিনি। তাঁর সাফ কথা, “এআইএফএফ ফুটবলটা তুলে দিয়েছে। এবার দর্শকদেরও তুলে দিতে চাইছে।” গতকালের এই হুঙ্কারের পরই নড়েচড়ে বসলো এএইএফএফ। গোয়েকঘন্টার মধ্যে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে “দর্শক শূন্য” থেকে হয়ে গেল “দর্শক সহ”।

মোহনবাগান সুপার জায়ান্টকে শাস্তি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। দোলের দিন অর্থাৎ ৩ তারিখ সকালে ফেডারেশনের তরফ থেকে জানানো হয় আগামী ম্যাচে দর্শক শূন্য মাঠে খেলতে হবে। কিন্তু পাল্টা প্রতিক্রিয়া আসতে থাকে বাগানের তরফ থেকে। এরপরই সরাসরি মোহনবাগান সচিবের কথা থেকেই স্পষ্ট হয় দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। তখনই সিদ্ধান্ত বদল হয়। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন?

উল্লেখ্য , আইএসএল এর প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচে মোহনবাগান সমর্থকদের একাংশের আচরণের জন্য নিয়মভঙ্গ হয়েছে। যেটা নিয়ে ফেডারেশনের কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে ওডিশা এফসির বিরুদ্ধে ম্যাচে মোহনবাগানকে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দেয় ফেডারেশন। এই সিদ্ধান্ত হাতে আসার পরেই মোহনবাগানের তরফ থেকে আবেদন করা হয় সিদ্ধান্ত বিবেচনার জন্য। কিন্তু তাতেও কর্ণপাত করেনি ফেডারেশন। ঘনিষ্ট মহলে মোহনবাগান সচিবের হুঙ্কারের পরেই দর্শক সহ ময়দান থাকবে বলেই জানানো হয়।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ