দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে মেসির জন্মদিনের আনন্দ মাটি করল পালমেইরাস  

Share:

নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসির ৩৮তম জন্মদিনের আনন্দ কার্যত মাটি করলেন পালমেইরাসের ফুটবলাররা। সোমবার রাতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ইন্টার মায়ামির মুখ থেকে জয় ছিনিয়ে নিল ব্রাজিলের ক্লাবটি। সেই সঙ্গে মায়ামির সঙ্গে ড্র করে গোল পার্থক্যে গ্রুপ শীর্ষে থেকে পৌঁছল শেষ ষোলোয়। আর শেষ ষোলোয় স্বদেশীয় ক্লাব বোটাফোগোর মুখোমুখি হব। অন্যদিকে নিশ্চিত জয় হাতছাড়া করায় শেষ ষোলোয় পিএসজির মুখোমুখি হতে হবে ইন্টার মায়ামিকে।

মেসিকে জন্মদিনে জয় উপহার দিতে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেছিল মায়ামির খেলোয়াড়রা। ১৬ মিনিটে কাঙ্খিত গোল পেয়েও যায়। পালমেইরাসের আক্রমণ রুখে দ্রুত প্রতি আক্রমণে উঠে আসে মায়ামি। লুইস সুয়ারেজের কাছ থেকে পাওয়া বল পালমেইরাসের জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন টাডিও অ্যালেনডে। গোল খেয়ে পরিশোদের জন্য তেড়েফুঁড়ে ঝাঁপায় পালমেইরাসের খেলোয়াড়রা। বেশ কয়েকটি আক্রমণও শানায়।  যদিও মায়ামির কঠিন দুর্গ ভেদ করে গোল করতে পারেনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান মেসিরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে সমতা ফেরাতে ঝাঁপায় পালমেইরাস। অধিকাংশ সময় বল দখে রেখে নাস্তানাবুদ করে মায়ামির রক্ষণকে। খেলার গতির উল্টোদিকে গিয়ে ৬৫ মিনিটে দ্বিতীয় গোল আদায় রে নেয় মেসির দল। প্রাক্তন বার্সা তারকা লুইস সুয়ারেজ একাধিক পালমেইরাস ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন। ৭৯ মনিট পর্যন্ত এগিয়ে ছিল মায়ামি। তবে ২-০ গোলে পিছিয়ে থাকলেও হাল ছাড়েননি পালমেইরাসের ফুটবলাররা। ৮০ মিনিটে পরিবর্ত খেলোয়াড় হিসাবে নামা  পাউলোনিও মায়ামর জালে বল জড়িয়ে ব্যবধান কমান। সাত মিনিট পর বদলি হিসাবে নামা আরেক ফুটবলার মাউরিসিও গোল করে সমতা ফেরান। এর পর অনেক চেষ্টা করেও  মেসিরা পালমেইরাসের জালে বল রাখতে পারেননি। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও এদিন যথেষ্টই নিষ্প্রভ দেখিয়েছে মেসিকে।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি