নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ধীরে ধীরে শেষের পথে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। এবার নকআউটের দিকে তাকিয়ে থাকবে সব দল। গতকাল, শনিবার গভীর রাত থেকে আজ, রবিবার সকাল অবধি একাধিক ম্যাচ ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল উজবেকিস্তান বনাম ডিআর কঙ্গো, ইংল্যান্ড বনাম পানামা ও ক্রোয়েশিয়া বনাম ঘানার ম্যাচ। প্রথমে উজবেকিস্তান বনাম ডিআর কঙ্গোর ম্যাচ নিয়ে কথা বলা যাক।

এই ম্যাচে ৩-১ গোলে জিতেছে ডিআর কঙ্গো। আটলান্টায় মুখোমুখি হয়েছিল কঙ্গো ও উজবেকিস্তান। ভারতীয় সময় রবিবার ভোরে ছিল ম্যাচ। ৬৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল কঙ্গো। পরের মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান কঙ্গোর ইয়োয়ান উইসা, নতুন করে জাগে আশা। ৭৮তম মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান দ্বিতীয়ার্ধে বদলি নামা ফিস্টন মায়েলি। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন উইসা। যার ফলে নকআউটে পৌঁছে গেল কঙ্গো। ডিআর কঙ্গো হিসেবে এবারই প্রথম বিশ্বকাপে খেলছে তারা। এর আগে অবশ্য একবার বিশ্বকাপ খেলেছিল দেশটি, ১৯৭৪ সালে। সেই সময় দেশটির নাম ছিল জায়ার।

দ্বিতীয় ম্যাচ হল ইংল্যান্ড বনাম পানামা। নিউ জার্সিতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ভারতীয় সময় রবিবার ভোর রাতের ম্যাচে ২-০ গোলে জিতেছেন হ্যারি কেনরা। তিন ম্যাচের মধ্যে দুটি জয় ও একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের সেরা হল ইংল্যান্ড। তিন ম্যাচেই হেরে বিশ্বকাপের অভিযান শেষ হয়েছে পানামার। ম্যাচের প্রথমার্ধে ৭২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৯টি শট নিয়ে কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে তাদের আট শটের চারটি লক্ষ্যে ছিল, যার মধ্যে দুটি সফল। ইংল্যান্ডের হয়ে ম্যাচে গোল করেন হ্যারি কেন ও জুড বেলিংহাম। কেন এদিন একটি গোল করায় ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন।

আরও পডুন: ২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

তৃতীয় ম্যাচটি হল ক্রোয়েশিয়া বনাম ঘানা। ২-১ গোলে জিতে নকআউটে পৌঁছে গিয়েছে বিশ্বকাপে বৃদ্ধদের দল ক্রোয়েশিয়া। ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও ঘানা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৪-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর, টানা দুটিতে জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের রানার্সআপ হল ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে, সেরা আটটি তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে খেলবে ঘানা। দুই দলের কাউকেই ম্যাচের শুরুর দিকে গতিময় ফুটবল খেলতে দেখা যায়নি। ঘানার নকআউট পর্বে জায়গা নিশ্চিত হওয়ায়, তারা কখনোই সেভাবে তেড়েফুঁড়ে আক্রমণের চেষ্টা করেনি। তবে ক্রোয়েশিয়া প্রথম মিনিট থেকে চাপ বাড়ানোর চেষ্টা করে। দূরের শটেই ৩১তম মিনিটে দলকে এগিয়ে নেন ক্রোয়েশিয়ার সুচিচ। প্রায় ৩০ গজ দূর থেকে নিচু শটে গোলটি করেন ইন্টার মিলানের মিডফিল্ডার। বলের গতি-প্রকৃতি বুঝতে মুহূর্ত বিলম্ব করায় আটকানোর তেমন সুযোগ পাননি ঘানার গোলরক্ষক। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ছন্দ হারিয়ে ফেলার সুযোগে চাপ ধরে রাখে ঘানা, এবং ৭৩তম মিনিটে সেট-পিস থেকে গোল আদায় করে নেয় তারা। সতীর্থের ফ্রি কিক গোল-বক্সে পেয়ে অফসাইডের ফাঁদ ভেঙে বাঁ পায়ের শটে ক্রোয়েশিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন ঘানার সেন্টার-ব্যাক ডেরিক লাকাশেন। ম্যাচের ৮২তম মিনিটে মার্কো পাশালিচের দ্রুত গতির শট দারুণ নৈপুণ্যে এক হাত দিয়ে বাইরে পাঠান ঘানার গোলরক্ষক। লুকা মদ্রিচের নেওয়া ওই কর্নারেই আবার এগিয়ে যায় ক্রোয়েশিয়া, লাফিয়ে হেডে গোলটি করেন ভ্লাসিচ।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা