দুর্দান্ত লড়েও ঘানার কাছে হারল দক্ষিণ কোরিয়া

হারার ফলে শেষ ষোলোয় যাওয়া অনেকটাই অনিশ্চিত করে ফেলল এশিয়ার দলটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: বিশ্ব চ্যাম্পিয়ান উরুগুয়েকে রুখে দিয়ে শোরগোল ফেলে দিয়েছিল দক্ষিণ কোরিয়া। সোমবার এডুকেশন সিটি স্টেডিয়ামে দুই গোলে পিছিয়ে থেকেও দারুণভাবে ফিরে এসেছিল চো গুয়ে সুংরা। কিন্তু শেষ রক্ষা হল না। ঘানার কাছে ৩-২ গোলে হেরে গেল। আর হারার ফলে শেষ ষোলোয় যাওয়া অনেকটাই অনিশ্চিত করে ফেলল এশিয়ার দলটি। কেননা, শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বিরুদ্ধে খেলতে হবে দক্ষিণ কোরিয়াকে।

প্রথম ম্যাচে পর্তুগালের কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপে টিঁকে থাকার জন্য এদিনের ম্যাচে জয়লাভ ছাড়া বিকল্প কোনও রাস্তা ছিল না ঘানার ফুটবলারদের কাছে। তাই শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন সালিসু-কুদুসরা। ২৪ মিনিটে জর্দান আয়েউর ক্রস প্রতিহত করতে পারেননি দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগের খেলোয়াড়রা। জটলা থেকে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে ঘানাকে এগিয়ে দেন সালিসু। দশ মিনিট বাদে ৩৪ মিনিটের মাথায় আয়েউর ক্রস থেকে দুর্দান্ত হেডে দলকে ফের এগিয়ে দেন কুদুস। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ঘানা।

কিন্ত দ্বিতীয়ার্ধে ম্যাচ জমে ওঠে। দুই গোলে পিছিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েন। প্রতিপক্ষের আক্রমণে নাভিঃশ্বাস উঠে যায় ঘানার ডিফেন্ডারদের। তিন মিনিটের ব্যবধানে পর পর দুটি গোল করে দক্ষিণ কোরিয়াকে ম্যাচে ফেরান চো গুয়ে সুং। ম্যাচে সমতা ফিরতেই জয়ের খোঁজে আক্রমণে ধার বাড়াতে থাকে এশিয়ার দেশটি। কিন্তু দুর্ভেদ্য হয়ে ওঠা ঘানার গোলরক্ষক লরেন্স আতি-জিগিকে পরাস্ত করা যায়নি। ৬৮ মিনিটে ফের গোল পায় ঘানা। উইলিয়ামসের শট দক্ষিণ কোরিয়ার এক খেলোয়াড়ের গায়ে লেগে কুদুসের কাছে যায়। গোল করতে ভুল করেননি তিনি। গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। কিন্তু কাজের কাজটি করতে পারেনি। হেরেই মাঠ ছাড়তে হয় চো গুয়ে সুং।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া