প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শেষ করল তুরস্ক

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। আর শেষে এসেও একের পর এক চমক থাকছেই। আয়োজক দেশ আমেরিকা পৌঁছে গিয়েছে নকআউটে। তবুও নিয়মরক্ষার ম্যাচে আজ, শুক্রবার (ভারতীয় সময়) লস অ‍্যাঞ্জেলসে মুখোমুখি হয়েছিল আমেরিকা ও তুরস্ক। সেই ম্যাচে হার দেখতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। অপরদিকে শেষ ম্যাচে জিতলেও বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক। এদিনের ম্য়াচে শুরুটা ভাল করেছিল মার্কিনিরা। আমেরিকা শুরুতেই গোল করে এগিয়ে যায়। ডিফেন্ডার অ‍্যারন ট্রাস্টির গোলে এগিয়ে যান তাঁরা। যদিও একটু পরেই আর্দা গিলেরের গোলে সমতা ফেরায় তুরস্ক। বারিস ইলমাজের গোলে এগিয়ে থেকে হাফটাইমে যায় তুর্কিরা। ম্য়াচের দ্বিতীয়ার্ধের শুরুতে আমেরিকার সেবাস্টিয়ান বারহাল্টার সমতায় ফেরান নিজের দেশকে। ম‍্যাচের অন্তিম সময়ে তুরস্ককে তিন পয়েন্ট এনে দেন কান আইহান। আমেরিকার গোলে বল জড়িয়ে দেন তিনি। ৩-২ গোলে আমেরিকাকে হারিয়ে তুরস্ক জয়লাভ করে। যদিও ২০২৬-এর বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিল তুরস্ক।

আরও পডুন: বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস, ভাঙছেন বহু বছরের রাজকীয় ঐতিহ্য

অপরদিকে আজ, শুক্রবার (ভারতীয় সময়) ড্র করেও নকআউটে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। ডি গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও প্য়ারাগুয়ে। যদিও ম্যাচটি ড্র হয়। খেলার শুরুর, কয়েক মিনিট পর, অস্ট্রেলিয়ার ভোলপাতো পেনাল্টি এলাকার ডানদিকে জ্যাকসন আরভিনকে বল বাড়িয়ে দেন। কিন্তু তিনি কোণাকোণি শটে সরাসরি প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের দিকে বল মারেন। যদিও সেটি সেভ করে দেন তিনি। প্রথমার্ধে প্যারাগুয়ে মাত্র একটি শট নিতে পারায় কোচ গুস্তাভো আলফারো বিরতিতে মাউরিসিওকে মাঠে নামান এবং বিরতির পাঁচ মিনিট পর ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই স্ট্রাইকার দূর থেকে একটি শট নেন। কিন্তু সেটি লক্ষ্যে পৌঁছয়নি। হুলিও এনসিসোর সহায়তায় প্যারাগুয়ের খেলোয়াড়রা ম্যাচে ফিরে আসে। বারবার অস্ট্রেলিয়ার ডিফেন্স ভেদ করে যাচ্ছিলেন হুলিও। তবে গোল করতে ব্যর্থ হন।

খেলা শেষ হওয়ার আট মিনিট আগে তার নিচু শটটি অজিদের বাম পোস্টের অনেক বাইরে দিয়ে চলে গেলে তিনি প্যারাগুয়ের দারুণ একটি সুযোগ নষ্ট করেন। ড্র করলেও নকআউটে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া।

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার