৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫২ বছর পরে বিশ্বকাপে ফিরেই চমক দিল কঙ্গো প্রজাতন্ত্র। বুধবার (১৭ জুন) রাতে পিছিয়ে পড়েও সমতা ফেরাল পর্তুগালের বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্রিশ্চিয়ান রোনাল্ডোদের জয়ের স্বপ্ন ভেঙে খানখান করে দিল। খেলার ফলাফল ১-১। ম্যাচের ৬ মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দিয়েছিলেন জোয়াও নেভেস। প্রথমার্ধেরই সংযুক্ত সময়ের ৫ মিনিটে ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে হেডে গোল করে সমতা ফেরান কঙ্গোর ইওয়ান উইসা। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করার দিন নিষ্প্রভই রইলেন সি আর সেভেন।

নিজস্ব প্রতিনিধি: ৫২ বছর পরে বিশ্বকাপে ফিরেই চমক দিল কঙ্গো প্রজাতন্ত্র। বুধবার (১৭ জুন) রাতে পিছিয়ে পড়েও সমতা ফেরাল পর্তুগালের বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্রিশ্চিয়ান রোনাল্ডোদের জয়ের স্বপ্ন ভেঙে খানখান করে দিল। খেলার ফলাফল ১-১। ম্যাচের ৬ মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দিয়েছিলেন জোয়াও নেভেস। প্রথমার্ধেরই সংযুক্ত সময়ের ৫ মিনিটে ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে হেডে গোল করে সমতা ফেরান কঙ্গোর ইউয়ান উইসা। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করার দিন নিষ্প্রভই রইলেন সি আর সেভেন।  

এদিন হিউস্টনে ডিআর কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমেই রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন পর্তুগিজ মহাতারকা।  ম্যাচের শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলে কঙ্গোর রক্ষণকে চাপে ফেলে দেয় পর্তুগিজরা। ম্যাচের মাত্র ৬ মিনিটেই সাফল্যের দেখা পায়। বাঁ প্রান্ত থেকে পেদ্রো নেতোর বাড়ানো নিখুঁত এক ক্রসে ডি-বক্সের ভেতর লাফিয়ে উঠে চমৎকার হেডে বল জালে জড়িয়ে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও নেভেস। কঙ্গোর পাঁচ ডিফেন্ডার কার্যত বোকা বনে যান। এক গোল খেয়ে পিছিয়ে পড়ার পর অবশ্য দমে যায়নি কঙ্গো। বরং খোলস ছেড়ে বেরিয়ে এসে প্রতি আক্রমণ চালিয়ে যায়।  ম্যাচের ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল পর্তুগিজরা। ব্রুনো ফের্নান্দেসের রক্ষণভেদী পাস ধরে নুনো মেন্দেস যখন শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই কঙ্গোর রাইট-ব্যাক অ্যারন ওয়ান-বিসাকা তাঁর চিরচেনা স্লাইডিং ট্যাকেলে দলকে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেন। প্রথমার্ধের নির্ধারিত সময় ইনজুরি টাইমের পাঁচ মিনিটে ম্যাচের রং বদলে যায়। শেষে ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও ম্যাচের রোমাঞ্চ তোলা ছিল পঞ্চম মিনিটের জন্য। এমবেম্বার কল্যাণে পাওয়া একটি কর্নার থেকে ছোট পাসে বল পান আর্থার মাসুয়াকু। সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকা ইউয়ান উইসাকে দারুণ ক্রস করেন। দারুণ এক লাফে পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কোস্তাকে পরাস্ত করে উইসা বল জালে পাঠান। আর তাতেই ৫২ বছর পর বিশ্বমঞ্চে গোলের আনন্দে মেতে ওঠেন কঙ্গোর ফুটবলাররা।

 দ্বিতীয়ার্ধের শুরুতেই কৌশল বদলান পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেস। বের্নার্দো সিলভাকে তুলে ফ্রান্সিসকো কনসিকাওকে মাঠে নামান। ৪৮ মিনিটে পেদ্রো নেতোর ক্রসে বক্সে কনসিকাও পড়ে গেলে পেনাল্টির আবেদন করে পর্তুগাল, তবে তাতে কর্ণপাত করেননি রেফারি।  ৫৫ মিনিটে জোয়াও নেভেসের পাসে বল পেয়ে এক ওভারহেড ভলিতে কঙ্গোর জালে বল পাঠান কানসেলো। তবে কানসেলো অফসাইডের কারণে ওই গোল বাতিল হয়। দুমিনিট বাদে ৫৭ মিনিটে পর্তুগালের ডি-বক্সে ব্রুনো ফের্নান্দেসের কাছ থেকে বল কেড়ে নিয়ে শট নেন বাকাম্বু, তবে তাঁর শটটি পোস্টে লেগে ফিরে আসে। ৬৮ মিনিটে কানসেলোর পাসে বক্সে কনসিকাওয়ের কাটব্যাক থেকে ব্রুনো ফের্নান্দেস সুবিধাজনক অবস্থানে থাকলেও রোনাল্ডো নিজেই শট নিয়ে পোস্টের বাইরে মারেন। ৭৪ মিনিটে লেয়াওয়ের পাস থেকে বক্সে কনসিকাওয়ের কাটব্যাকে রোনাল্ডো শট নিলেও তুয়ানজেবের দুর্দান্ত স্লাইডিং ট্যাকলে তা কর্নারের বিনিময়ে রক্ষা পায়।

রক্ষণ সামলে মাঝে মধ্যেই প্রতি আক্রমণ শানায় কঙ্গো। বিশেষ করে ফরোয়ার্ড সেড্রিক বাকাম্বু একাই নাকানিচোবানি খাওয়ান রুবেন দিয়াসদের। ৭৬ মিনিটে মাঝমাঠে বল পেয়ে নোয়া সাদিকি ফরোয়ার্ড ইউয়ান উইসাকে পাস বাড়ালেও শেষ মুহূর্তে চমৎকার স্লাইডিংয়ে তা প্রতিহত করেন পর্তুগিজ ডিফেন্ডার থমাস আরাউহো। এর এক মিনিট পরেই বাকাম্বুর পাস থেকে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের বাইরে মারেন নোয়া সাদিকি। পুরো ম্যাচেই সি আর সেভেনকে বোতলবন্দি করে রাখেন কঙ্গোর ডিফেন্ডার অ্যালেক্স তুয়ানজেবে ও এমবেম্বা।

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা এই রাশির জাতকদের

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড