জার্মানিকে পিছনে ফেলে হারানো সিংহাসন পুনরুদ্ধার ব্রাজিলের,  কোন নজির গড়লেন ভিনিরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ মানেই রেকর্ড ভাঙাগড়ার খেলা। প্রতিনিয়ত ইতিহাস তৈরি হওয়া। শনিবার (২০ জুন) সকালে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে হারানো সিংহাসন পুনরুদ্ধার করলেন ভিনিসিয়ুস জুনিয়র-ম্যাথাউস কুনহারা।

গত ১১ জুন বিশ্বকাপ শুরুর আগে পর্যন্ত প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ছিল সেলেসাওদের দখলে। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গোল করেছিল ২৩৭টি। খানিকটা পিছিয়ে ছিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তাদের গোল সংখ্যা ছিল। ২৩২। প্রথম ম্যাচে মরকোর বিরুদ্ধে একটি গোল করে সংখ্যাটি ২৩৮-এ নিয়ে যান ভিনিসিয়ুস জুনিয়ররা। তবে প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্রাজিলকে সিংহাসনচ্যূত করে জার্মানি। কুরাসাওয়ের জালে সাত গোল জড়িয়ে সর্বাধিক গোলের রেকর্ড নিজেদের নামে করে নেন কাই হ্যাভার্টজরা। বিশ্বকাপে জার্মানির গোলসংখ্যা দাঁড়ায় ২৩৯।

শনিবার সকালে হাইতির বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গিয়ে জার্মানির রেকর্ডে ভাগ বসায় ব্রাজিল। পরে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে জার্মানকে সিংহাসনচ্যূত করে সেলেসাওরা। ৩-০ গোলে জয়ের ফলে ব্রাজিলের মোট গোল দাঁড়ায় ২৪১। তবে ব্রাজিল কতক্ষণ সিংহাসন দখলে রাখতে পারে, তা নিয়ে সন্দেহ রয়েছে ফুটবল বিশেষজ্ঞদের। কেননা শনিবার রাতেই আইভরিকোস্টের বিরুদ্ধে মাঠে নামছেন জসুয়া কিমিচরা। প্রথম ম্যাচে যে বিধ্বংসী ফর্মে দেখা গিয়েছিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের, তার পুনরাবৃত্তি হলে রাতেই ফের ব্রাজিলকে সিংহাসনচ্যূত করতে পারবে ইউরোপের দেশটি। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দেশের তালিকা-

১. ব্রাজিল — ২৪১ গোল
২. জার্মানি — ২৩৯ গোল
৩. আর্জেন্টিনা — ১৫৫ গোল
৪. ফ্রান্স — ১৩৯ গোল
৫. ইতালি — ১২৮ গোল
৬. স্পেন — ১০৮ গোল
৭. ইংল্যান্ড — ১০৮ গোল
৮. নেদারল্যান্ডস — ৯৮ গোল
৯. উরুগুয়ে — ৯০ গোল
১০. হাঙ্গেরি — ৮৭ গোল

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার