Ukraine War: রুশ হামলার বলি ইউক্রেনের দুই ফুটবলার

হতভাগ্য দুই ফুটবলার হলেন ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিনেঙ্কো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশকে রক্ষার জন্য অনভ্যস্ত হাতে তুলে নিয়েছিল অস্ত্র। রুশ সেনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। কিন্তু যুদ্ধবাজ রাশিয়ার সেনাদের হাতে প্রাণ হারাতে হল ইউক্রেনের যুব ফুটবলার ভিতালি সাপিলো। সেই সঙ্গে রুশ বোমা হামলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে আরও এক ফুটবলারের। দুই ফুটবলারের মৃত্যুর খবর টুইট করে জানিয়েছে পেশাদার আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। দুই ফুটবলারের অকাল মৃত্যুতে শোকপ্রকাশও করেছে সংগঠনটি।

গত বৃহস্পতিবার থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। আর সেই অভিযান রুখতে ইউক্রেনের সেনাদের পাশাপাশি হাতে অস্ত্র তুলে নিয়েছে সাধারণ নাগরিকরাও। প্রাক্তন বক্সিং চ্যাম্পিয়ান থেকে নায়িকা, প্রাক্তন রাষ্ট্রপতি থেকে সুন্দরী সাংসদ-সবাই নেমে পড়েছেন রণাঙ্গনে। অনভ্যস্ত হাতে অস্ত্র চালিয়ে চেষ্টা চালাচ্ছেন রুশ সেনাদের আগ্রাসন রুখতে। কিন্তু যুদ্ধে পারদর্শী রুশ সেনাদের সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে পারছেন না তাঁরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস’ জানিয়েছে, ইউক্রেনের ক্লাব কারপাতি লেভিভের যুবদলে খেলোয়াড় ২১ বছর বয়সী ভিতালি সাপিলো কিয়েভেই রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারেননি। আর ২৫ বছর বয়সী অপেশাদার ফুটবলার দিমিত্রো মার্তিনেঙ্কো স্থানীয় ক্লাব এফসি গোস্তোমেলের হয়ে মাঠ দাপিয়ে বেড়াতেন। মঙ্গলবার সকালে কিয়েভের কাছে রুশ বোমা হামলায় প্রাণ হারিয়েছেন মার্তিনেঙ্কো ও তাঁর মা। দুই ফুটবলারের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করে ফিফপ্রোর পক্ষ থেকে টুইট বার্তায় বলা হয়েছে, ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধে বল;ই হয়েছেন ইউক্রেনের তরুণ ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিনেঙ্কো। তাঁদের পরিবার, বন্ধু ও সতীর্থদের পাশেই রয়েছি আমরা।’

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে