মেসি ম্যাজিক মায়ামিতেও, ম্যাচের টিকিট শেষ ১০ মিনিটেই

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্জেন্টিনা হোক বা বার্সেলোনা বা সদ্য যোগ দেওয়া দল মায়ামি, সেই দলেই তিনি যোগ দেবেন, সেখানেই তাঁকে নিয়ে উন্মাদনা অব্যাহত থাকবে সব সময়। কারণ, তিনি হলেন গোলের যাদুকর লিওনেল মেসি। আর এবার আর্জেন্টিনা থেকে বার্সেলোনা পেরিয়ে মেসি ম্যাজিক ছড়িয়ে পড়েছে মায়ামি ক্লাবে। কার্যত মেসি জ্বরে কাঁপছে যুক্তরাষ্ট্রের এই ক্লাব। যার ফলে ম্যাচের টিকিট ছাড়ার ১০ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়, যা ফুটবল ইতিহাসে বিরল।

লিগস কাপে আগামী রবিবার এফসি ডালাসের মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি। আর এলএম টেন মায়ামিতে যোগ দেওয়ার পর প্রতিপক্ষের মাঠে হবে এটাই তাঁর প্রথম ম্যাচ। তাই এই ম্যাচ নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে মেসি ভক্তদের মধ্যে। মায়ামির হয়ে এখনও পর্যন্ত মেসি তিনটি ম্যাচ খেলেছেন, যার মধ্যে দুটি ম্যাচেই তিনি তাঁর ভক্তদের জোড়া গোল উপহার দিয়েছেন এবং একটি ম্যাচে ১ গোল করেন। তাই রবিবাসরীয় ম্যাচ নিয়ে যুক্তরাষ্ট্রের দর্শকদের মধ্যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ে রয়েছে, যার ফলে টিকিট ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে। যার মূল্য ৯ হাজার ডলার।

জানা গিয়েছে, মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর থেকে চলতি বছরে যে পরিমাণ মেসির জার্সি সহ মায়ামি ক্লাবের ক্রীড়া সরঞ্জাম বিক্রি হয়েছে তা অন্যান্য বছরগুলোর তুলনায় অনেক বেশি। এমনকি রবিবারের ম্যাচের আগে সব টিকিট হট কেকের মতো বিক্রি হয়ে যাওয়ায় পুনরায় বিক্রি করা যায় এমন টিকিট সংগ্রহের অনুরোধ করা হয়েছে ডালাসের পক্ষ থেকে। সব মিলিয়ে রবিবাসরীয় ম্যাচ নিয়ে এখন থেকে যুক্তরাষ্ট্রের দর্শকমহলে চরম উত্তেজনা দেখা দিয়েছে, এমনটা বলাই যায়।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য