এই মুহূর্তে

চেন্নাইয়িনকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল, পয়েন্ট টেবিলে তিন নম্বরে লাল-হলুদ

নিজস্ব প্রতিনিধি: একেই বলে দুর্দান্ত প্রত্যাবর্তন। শনিবার (১১ এপ্রিল) চেন্নাইয়িন এফসি-কে ৩-১ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। আর এদিনের জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় তিনে উঠে এল লাল-হলুদ ব্রিগেড। ৭ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট হল ১৪। সমসংখ্যক ম্যাচে মোহনবাগানের একই পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে তিনে উঠে গিয়েছে অস্কার ব্রুজোর দল।

মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ চেন্নাইয়িনের মাঠে সাত মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ক্রেসপো বল পেয়ে সামনে ফাঁকায় থাকা এডমুন্ডকে বাড়িয়ে দেন। এডমুন্ড বল ধরে এগিয়ে যান। খানিকটা সময় নিয়ে ডান পায়ের শটে গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। এর পর  সুযোগ নষ্টের খেলায় নামে লাল-হলুদের খেলোয়াড়েরা। একাধিক বার চেন্নাইয়ের বক্সে বল নিয়ে চলে গেলেও গোল করতে ব্যর্থ হচ্ছিলেন। ২০ মিনিটেই সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে চেন্নাই। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৮ মিনিটে আক্রমণের সময় ইস্টবেঙ্গলের বেশির ভাগ ফুটবলার উপরে উঠে গিয়েছিলেন। তখনই রেন্থলেই বল পেয়ে ইরফানের উদ্দেশে ভাসিয়ে দেন। ইরফান সুযোগ হাতছাড়া করেননি। অনায়াসে প্রভসুখনের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন। দু’মিনিট পরেই ইস্টবেঙ্গল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। এডমুন্ডের পাস বাঁ দিকে পেয়ে খুব ভাল নিয়ন্ত্রণ করেছিলেন পি ভি বিষ্ণু। গোলকিপারকে কাটিয়েও ফেলেছিলেন। আচমকাই বেশি পায়ের জাদু দেখাতে গিয়ে সহজতম সুযোগ হাতছাড়া করেন। ১-১ গোলে ম্যাচ অমীমাংসিত রেখেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে প্রথম ২০ মিনিট কার্যত ছন্নছাড়া ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। কোনও আক্রমণই ঠিকভাবে দানা বাঁধেনি। উল্টে চেন্নাইয়িনকে দেখে মনে হচ্ছিল তারা এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতে মরিয়া। ৬০ মিনিটের মাথায় ইরফান হয়ে বল যায় ড্যানিয়েল চিমাচুকুর কাছে। তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি। ৬৭ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন ইউসেফ এজেজারি। বক্স থেকে তাঁর শট মন্দারের গায়ে হালকা স্পর্শ করে গোলের দিকে যাচ্ছিল। আঙুলের টোকায় কোনও মতে বল বাইরে বার করে দেন নওয়াজ। শেষের ১০ মিনিট গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় লাল-হলুদের খেলোয়াড়েরা। ৮৩ মিনিটে চেন্নাইয়ের রক্ষণকে বোকা বানিয়ে বিষ্ণু বাঁ দিকে বল পেয়েছিলেন। তাঁর ক্রসে মাথায় ঠেকিয়ে গোল করেন ফাঁকায় থাকা বিপিন। সংযুক্ত সময়ের ৬ মিনিটে জিকসন সিংহের ক্লিয়ার করা বল পান মিগুয়েল। তিনি বল বাড়ান নন্দকুমারকে। এক বারের স্পর্শে বল নিয়ন্ত্রণ করে নিখুঁত শটে গোল করেন নন্দকুমার।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাট হাতে জ্বলে উঠলেন সঞ্জু, দিল্লিকে ২১৩ রানের লক্ষ্য দিল চেন্নাই

জলে গেল অভিষেকের দুরন্ত ইনিংস, হায়দরাবাদকে উড়িয়ে জয়ী পঞ্জাব

ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক, পঞ্জাবকে ২২০ রানের টার্গেট দিল হায়দরাবাদ

স্কিপিংয়ে বিশ্বজয়! এক মিনিটে ১৮৮ বার ডাবল-আন্ডার করে রেকর্ড গড়লেন চিনা যুবক

বিশ্বের একনম্বর খেলোয়াড়কে হারিয়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের আয়ুষ

মুগ্ধ বিরাট, RCB-কে হারালেও ম্যাচ শেষে বৈভবকে দিলেন ‘বিশেষ উপহার’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ