৩৬ মিনিট খেলেই ইন্টার মায়ামির অধিনায়কের দায়িত্ব পেলেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সৌদি আর ইউরোপের একাধিক ক্লাবের লোভনীয় প্রস্তাব ছেড়ে অনামী ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। গত শুক্রবার মার্কিন ক্লাবটির হয়ে অভিষেক ঘটেছিল বিশ্বকাপজয়ী অধিনায়কের। কিন্তু মাঠে ছিলেন মাত্র ৩৬ মিনিট। ওই সামান্য সময়েই নিজের জাত চিনিয়ে দিয়েছেন ফুটবলের রাজপুত্র। দলের বাকি খেলোয়াড়দের উদ্ধুব্ধ করতে এবার মেসির কাঁধেই অধিনায়কত্বের গুরু দায়িত্ব সঁপে দিলেন ইন্টার মায়ামির কর্তারা।

মায়ামির বর্তমান অধিনায়ক গ্রেগর জর্জ চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে। কবে ফের সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন ব্রাজিলের মিডফিল্ডার তা অনিশ্চিত। তাই দলের সবচেয়ে নির্ভরযোগ্য ও অভিজ্ঞ খেলোয়াড়ের কাঁধেই সঁপে দেওয়া হয়েছে অধিনায়কত্বের গুরুদায়িত্ব। অভিষেক ম্যাচে ক্রুস আজুলের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সময়েও অবশ্য আর্মব্যান্ড ছিল মেসির বাহুতে। তখন অনেকেই মনে করেছিলেন, অভিষেক ম্যাচে ফুটবলের রাজপুত্রকে সম্মান জানাতেই ওই আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে।

কিন্তু সোমবার মায়ামির কোচ জেরারডি তাতা মার্তিনো জানিয়েছেন, গ্রেগর জর্জের অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব সামলাবেন লিওনেল মেসি-ই। যদিও ক্লাবকে নেতৃত্ব দেওয়া বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছে নতুন কিছু নয়। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন মেসি। লিগস কাপের নকআউট পর্বে ওঠার লক্ষ্যে আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে আতালান্তা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। অভিষেক ম্যাচের মতো ওই ম্যাচেও মেসি জাদু দেখার অপেক্ষায় মাযামি সমর্থকরা।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য