জল্পনার অবসান! ১৪ দল নিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরেই সুখবর ফুটবলপ্রেমীদের। সব জটিলতা ও সংশয়ের অবসান। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিন (ভ্যালেন্টাইন্স ডে) থেকে ১৪টি ক্লাবকে নিয়ে শুরু হবে ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। হোম-অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে। মোট ৯১টো ম্যাচ হবে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ক্লাব জোটের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং সরকারের বৈঠকের পর এ কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। আইএসএলের সঙ্গে চলবে আই লিগও। এবারের আইলিগে অংশ নেবে মোট ১১টি ক্লাব। মোট ৫৫টি ম্যাচ খেলা হবে।  

স্পনসর-সহ একাধিক জটিলতায় ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। আদৌ আইএসএল হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সমাধান সূত্র বের করতে পারেনি। ইস্টবেঙ্গল বাদে আইএসএল ক্লাবগুলির জোটও লিগ আয়োজনের প্রস্তাব দেয়। আয়-ব্যয় নিয়ে বেশ কিছু শর্তও দেয় তারা। শেষ পর্যন্ত ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে এআইএফএফ-ই আইএসএল আয়োজন করতে চলেছে। চলতি বছর আইএসএল সুষ্ঠভাবে পরিচালনার জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল তৈরি হয়েছে। ওই তহবিলের ১০ শতাংশ দেবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। বাকি ৩০ শতাংশ আসার কথা ছিল বাণিজ্যিক স্পনসরের কাছ থেকে। যেহেতু এখনও কোনও বাণিজ্যিক অংশীদার নেই, তাই এই বিষয়ে সাহায্য করবে দুই লিগের দেখভালের জন্য একটি গভর্নিং কাউন্সিল বোর্ডও গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এদিন বৈঠক শেষে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, ‘আইএসএল নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। কিন্তু আজ সরকার, ফুটবল ফেডারেশন ও ১৪টি ক্লাব মিলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ১৪ ফেব্রুয়ারি থেকে প্রতিযোগিতা শুরু হবে। সব ক্লাবই অংশ নেবে এই টুর্নামেন্টে।’ এবারের আইএসে অংশগ্রহণকারী ১৪টি ক্লাবের তালিকা এক নজরে দেখে নিন-

মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি, ইন্টার কাশি, এসসি দিল্লি, বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং ওড়িশা এফসি।

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪

পশুবলি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি অধীরের

ছেঁড়া পোশাক, উসকোখুসকো চুল! শোবিজের গ্ল্যামার দুনিয়া হারিয়ে আজ ভিক্ষুক এই মহিলা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কাতুর্জ-সহ বাঁশদ্রোণী থেকে গ্রেফতার দুষ্কৃতী

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?

দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়