মেসি ম্যাজিকে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নেমেই যেন গোলের উ‍ৎসবে মেতে উঠেছেন লিওনেল মেসি। বুধবার ভোর রাতে লিগস কাপের সেমিফাইনালে ৩০ মিটার দূর থেকে দুরন্ত শটে প্রতিপক্ষের জাল কাঁপালেন। ডেভিড বেকহ্যামদের জার্সি গায়ে টানা ছয় ম্যাচে ৯ গোল করে ফেললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর মেসি ম্যাজিকে ভর করে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবার লিগস কাপের ফাইনালে পৌঁছল ইন্টার মায়ামি।

সোমবারই দলের অনুশীলনের সময়ে চোট পেয়েছিলেন মেসি। ফলে এদিন ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে তিনি মাঠে নামবেন কিনা, তা নিয়ে সংশয় ছিল। যদিও সব সংশয় দূর করে মাঠে নামেন ইন্টার মায়ামি অধিনায়ক। সুবারু পার্কে ম্যাচের তিন মিনিটের মাথাতেই এগিয়ে যায় মায়ামি। সের্গেই ক্রিভতসভের বাড়ানো বল ধরে  গোল করে দলকে এগিয়ে দেন হোসেফ মার্তিনজে। ২০ মিনিটের মাথায় মার্তিনেজের কাছ থেকে পাস ধরে ৩০ মিটার দূর থেকে মাটি কামড়ানো এক শট নেন মেসি। বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি ফিলাডেলফিয়া গোলরক্ষক। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরে আরও আগ্রাসী হয়ে ওঠে মায়ামি। প্রথমার্ধের ইনজুরি টাইমের তিন মিনিটে ফের ফিলাডেলফিয়ার জালে বল জড়ান প্রাক্তন বার্সা তারকা জর্দি আলবা। প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য ঝাঁপায় ফিলাডেলফিয়ার খেলোয়াড়রা। ৭৩ মিনিটে  গোলও পেয়ে যায় তারা। আলেজান্দ্রো বেদোয়া ডান পায়ের নিঁখুত শটে মায়ামির জাল কাঁপিয়ে ব্যবধান ৩-১ করেন। ৮৪ মিনিটে মায়ামির হয়ে ফের ব্যবধান বাড়ান রুইজ। শেষ পর্যন্ত ৪-১ গোলে ফিলাডেলফিয়াকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নেয় মায়ামি। চলতি মরসুমে ঘরের মাঠে ফিলাডেলফিয়ার এটাই প্রথম হার।
পরিসংখ্যান বলছে, মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে ৬ ম্যাচে ২১ গোল করল মায়ামি। অথচ আর্জেন্টাইন অধিনায়ক যোগ দেওয়ার আগে ২২ ম্যাচে মাত্র ২২টি গোল করতে পেরেছিল ডেবিড বেকহ্যামদের দল।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য