আগামী বছর IPL-এ খেলবেন ধোনি? সবটা স্পষ্ট করলেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল থেকে চেন্নাইয়ের বাদ যাওয়া শুধু সময়ের অপেক্ষা। সোমবার (১৮ মে) হায়দারাবাদের কাছে হেরেছে রুতুরাজের দল। তবে এই সবকিছুর মধ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেই একজন ব্যক্তি। তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। চলতি বছরের আইপিএলে একটি ম্যাচও খেলেননি ক্যাপ্টেন কুল। সিএসকে ধোনিকে ‘আনক্যাপড প্লেয়ার’ হিসেবে দলে রেখেছিল। অনেকেই মনে করেছিলেন একটি ম্যাচে হয়ত খেলবেন ধোনি। তবে সেই আশা পূর্ণ হয়নি এখনও। যদিও একটি ম্যাচ এখনও বাকি রয়েছে। তবে এবার যে প্রশ্ন উঠেছে তা হল আগামী বছর আবারও হলুদ জার্সিতে ধোনিকে দেখা যাবে কিনা। এই প্রশ্নের উত্তর দিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং।

সোমবার ম্যাচ শেষে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংকে ধোনির ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সেই সময়ে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এটি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। জানিয়ে রাখা ভালো, ফ্লেমিং এবং ধোনি চেন্নাইয়ের ড্রেসিং রুমের দুজন অবিচ্ছেদ্য অংশ। কোচের দায়িত্ব নেওয়ার আগে ফ্লেমিং ২০০৮ সালে খেলোয়াড় হিসেবে ধোনির সঙ্গে কাজ করেছিলেন।  ফ্লেমিং বলেছেন, দলে থাকা তরুণদের জন্য মাহির উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল। আগামী বছর ধোনির খেলা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি জানি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। চলতি বছর ধোনি দলের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন যা দলের জন্য এবং তরুণ খেলোয়াড়দের ধারাবাহিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি দলের একটি বড় অংশ হয়ে উঠেছেন। তিনি মাঠে খেলেননি ঠিকই, কিন্তু দলের ওপর তাঁর প্রভাব ছিল অপরিসীম।’

ফ্লেমিং আরও বলেছেন, ‘আমরা অনেক ভালো কাজ করেছি। আমরা এমন কিছু নতুন খেলোয়াড়কে দলে নিয়ে এসেছি,  আশা করা যায় তাঁরা CSK-এর হয়ে দীর্ঘমেয়াদে বা প্রজন্মের পর প্রজন্ম ধরে খেলবে। তবে আমি জানি, আমাদের বিচার করা হয় ফলাফলের ভিত্তিতে আর সেটাই স্বাভাবিক। তাই এটি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, আমার নয়।’ প্রসঙ্গত, সোমবার না খেললেও এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ফিরেছিলেন এমএস ধোনি। এটাই ছিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের এই মরশুমের শেষ হোম ম্যাচ। সোমবার ধোনি মাঠে খেলোয়াড়দের সঙ্গে যোগ দেন এবং ছবি তোলেন। সেই সঙ্গেই ভক্তদের দিকে হাত নেড়ে স্টেডিয়ামটি ঘুরে দেখেন। ধোনির ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনা থাকলেও তাঁকে সোমবার অনেক শান্ত দেখাচ্ছিল। এমনকি হায়দরাবাদের খেলোয়াড়েরাও ভারতীয় আইকনকে দেখে মুগ্ধ হয়েছিলেন।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া