জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তিন বছর বাদে ফের দেশের মাটিতে বসতে চলেছে আইপিএলের মিনি নিলামের আসর। আগামী ১৬ ডিসেম্বর সৈকত নগরী গোয়ার একটি পাঁচ তারা হোটেলে ওই আসর বসবে। ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা হয়নি। তবে আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় প্রস্তাবিত নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধি দলের সদস্য সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে বিসিসিআই। আজ শনিবার (১৭ অক্টোবর) বিসিসিআই-এর লজিস্টিকস টিমের পাঠানো একটি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছে। তবে ফ্র্যাঞ্চাইজি মালিক বা প্রধান নির্বাহীদের কাছে এখনও কোনও আনুষ্ঠানিক ইমেইল পাঠানো হয়নি।

আগামী বছর আইপিএলে অংশগ্রহণকারী ১০টি দলের ফ্র্যাঞ্চাইজির কাছে বিসিসিআইয়ের লজিস্টিক টিমের পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়েছে, ‘আইপিএলের মিনি নিলাম ১৬ ডিসেম্বর ‘আইটিসি গ্র্যান্ড গোয়া’-তে অনুষ্ঠিত হবে এবং ১৫ ডিসেম্বর নিলাম বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হবে।’ বার্তায় ১৬ ডিসেম্বর নিলামে অংশ নিতে যাওয়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি দলের সদস্য সংখ্যা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। জানানো হয়েছে যে, এই বার্তাটি মূলত গোয়ায় যাতায়াত ও লজিস্টিকস সংক্রান্ত ব্যবস্থাপনার সুবিধার্থে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ তিনবার আইপিএলের মিনি নিলামের আসর বসেছিল বিদেশের মাটিতে। ২০২৩ সালে নিলাম অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে। পরের বছর নভেম্বর মাসে নিলামের আসর বসেছিল জেদ্দায় এবং গত বছর ২০২৫ সালে নিলাম অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর মাসে আবুধাবিতে। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল  জানিয়েছিলেন যে, আইপিএলের নিলামের আসর ভারতের মাটিতে বসানোর চেষ্টা হয়েছিল। কিন্তু বিয়ের মরশুমের কারণে উপযুক্ত স্থান খুঁজে পেতে বেগ পেতে হয়েছিল।

 

চোরবাগানের মণ্ডপে প্রবল ভিড়ে চিড়েচ্যাপ্টা ৩৫ জন, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’