আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ব্যালান্স

Share:

নিজস্ব প্রতিনিধি:  আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন গ্যারি ব্যালান্স। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জিম্বাবোয়ের এই ক্রিকেটারটি।

মাত্র দু মাস আগের কথা। ব্যালান্স ব্রিটিশ ভূমি ত্যাগ করে নতুন করে জিম্বাবোয়ে দলে আশ্রয় নিয়েছিলেন স্থায়ীভাবে। কিন্তু কি এমন হল যে, বছর ৩৩-এর এই ক্রিকেটার দুই মাসের মধ্যেই তিনি ব্যাট-বল তুলে রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন পাকাপাকিভাবে। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে।

নিজের অবসরের সিদ্ধান্তে ব্যালান্স বলেন, আমি ক্রিকেট থেকে অবসরের এই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভেবেছি। ইংল্যান্ড ছেড়ে যখন আমি জিম্বাবোয়েতে আসার সিদ্ধান্ত নিই তখন ভেবেছিলাম আফ্রিকার দেশটিতে এসে আমি নতুন করে ক্রিকেটকে খুঁজে পাব। সেই সুযোগ আমাকে জিম্বাবোয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা দিয়েছেন। এইজন্য আমি কৃতজ্ঞ তাঁদের কাছে।

আরও জানতে পড়ুন : বিরাট-ডুপ্লেসিদের কাঁধে ভর করে পাঞ্জাবকে ১৭৫ রানের টার্গেট বেঙ্গালুরুর

তবে আমার মনে হয় এটাই আমার ক্রিকেটকে বিদায় জানাবার উপযুক্ত সময়। এর পরও যদি আমি ক্রিকেট খেলি, তাহলে ক্রিকেটের প্রতি অন্যায় অবিচার হবে। তবে ভবিষ্যতের জন্য জিম্বাবোয়ে ক্রিকেটকে শুভ কামনা জানাই।

উল্লেখ্য, ব্যালান্স তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবনের ইতিহাসে ২৪টি টেস্টে ৫টি সেঞ্জুরি করেছেন। অর্ধ্বশতরান করেছেন ৭টি ম্যাচে। তাঁর ব্যাটিং গড় ৪০.৩২। মোট রান ১, ৬৫৩।

২০১৪ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয়েছিল ব্যালান্সের। ২০১৭ সাল পর্যন্ত প্রায় নিয়িমতই তিনি ছিলেন ব্রিটিশ দলের খেলোয়াড়। বর্ণবৈষম্যের অভিযোগ তোলেন তাঁর সতীর্থ আজিম রফিক। তারপরই ইংল্যান্ড ছেড়ে জিম্বাবোয়েতে পাকাপাকিভাবে চলে আসার সিদ্ধান্ত নেন ব্যালান্স।

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

১৮ বছরেই সব শেষ, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ‘Godzilla vs Kong’-খ্যাত অভিনেত্রী কেইলি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা