স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল নিয়ে দর্শকরা ঠিক কতটা পাগল হতে পারে তা গ্যালারিতে গেলেই যে কেউ বুঝে যাবে। প্রিয় দলের জার্সি পরে, মুখে রং মেখে, পতাকা হাতে হাজার হাজার সমর্থক স্টেডিয়ামে হাজির হন শুধুমাত্র নিজেদের দলকে সমর্থন জানাতে। কেউ ঢাক-ঢোল বাজান, কেউ আবার প্রিয় ফুটবলারের বিশাল কাটআউট নিয়ে হাজির হন গ্যালারিতে। কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। তেমনি একটি ঘটনা ঘটেছে পানামা ও ঘানার খেলার সময়। ম্যাচ চলাকালীন দেখা যায় একজন ঘানা সমর্থক সাদা পাউডারের মতো দেখতে কিছু ফুঁ দিচ্ছেন। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে এই ঘটনাকে ‘কালা জাদুর’ সঙ্গে তুলনা করেছেন।

ম্যাচ চলাকালীন বিশেষ মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিও ভাইরাল হতেই বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, ম্যাচের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টায় ওই ভক্ত কোনও আচার-অনুষ্ঠান বা ‘কালা জাদু’ করছিলেন। পানামার বিপক্ষে ঘানার ১-০ গোলে জেতার পরেই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায়। কিছু সমর্থক ঠাট্টা করে বলেছেন, ঘানার ওই ভক্ত নিজের দলকে জেতাতে এই জাদুবিদ্যার সাহায্য নিয়েছেন। তবে, ওই ভক্ত যে কালা জাদু করছিলেন তার সপক্ষে কোনও প্রমাণ মেলেনি। ঘানার ওই সমর্থক কেন সাদা গুঁড়োর মতো পদার্থ ফুঁ দিয়ে উড়িয়েছেন তার পিছনের কারণ এখনও অজানা। 

 

এদিন খেলার শুরু থেকেই দাপট দেখিয়েছিল পানামা। ঘানার বিরুদ্ধে ৬২ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল পানামা । তবে শেষ পর্যন্ত সাফল্য আসেনি। ৯০ মিনিটে কোনও ফল না আসায় আরও ৫ মিনিট অতিরিক্ত সময়ে দেওয়া হয়েছিল।  সেটাই কাজে লাগায় ঘানা। খেলার ৯৫ মিনিটের মাথায় ঘানার কালেব ইয়েরেঙ্কি গোল করে দলকে ১-০-তে জিতিয়ে দেন। 

 

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?