‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘থাপ্পর কেলেঙ্কারির-কাণ্ড নিয়ে বিজ্ঞাপন বানিয়ে প্রায় ১ কোটি টাকা আয় করেছেন হরভজন।’ ভাজ্জির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ভারতের প্রাক্তন পেসার শ্রীশান্ত। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল ক্রিকেটমহল। হরভজন সিংকে নিশানা করে শ্রীশান্তের মন্তব্য, ‘কোনও সমস্যা ছিল না। কিন্ত অতীতের বিতর্ককে আবার ফিরিয়ে এনে একটি বিজ্ঞাপন তৈরি করেছে শুধুমাত্র নিজের স্বার্থে। টাকা কামিয়ে ফায়দা লুটছে। এই ঘটনা আমার পুরনো ক্ষতকে আবার জাগিয়ে তুলেছে।’ 

সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং অতীতের সেই চড় কাণ্ডকে ফের ফিরিয়ে এনেছেন। কিছু পুরোনো জিনিস সরাতে সরাতে কথা বলছেন তিনি। ওই ভিডিওতে একটি ব্যক্তির চরিত্রের নাম রাখা হয়েছে শ্রীমান। উল্লেখযোগ্য বিষয় হল ওই ব্যক্তি কিছুটা শ্রীশান্তের মত দেখতে এবং তাঁর মতই মাথায় ফেট্টি বাঁধা। এমন একটি ভিডিও প্রকাশ্যে আসতেই ফের চর্চা শুরু হয়েছে হরভজন ও শ্রীশান্তের থাপ্পড় কাণ্ড নিয়ে।

গোটা ঘটনায় শ্রীশান্ত বলেছেন, ‘যে উদ্দেশ্য নিয়ে ভিডিওতা বানানো হয়েছে, ওই ঘটনা বহু বছর আগের এক আইপিএলের সময়। আমি কোনওদিনই হরভজন সিং কে নিয়ে কিছু বলিনি। ওকে আমি ভাই বলেই ডাকতাম। পুরোনো কোনও জিনিস নিয়ে আমার এত মাথাব্যাথাও নেই। তবে আজ আমি বলতে বাধ্য হচ্ছি। যে কাজটা ও (হরভজন) করেছে খুবই খারাপ করেছে। এমন একটি বিষয় নিয়ে ভিডিও বানিয়ে এক কোটি টাকা কামিয়েছে হরভজন। নিজের স্বার্থেই করেছে এটা। আমি ওকে প্রথমে ক্ষমা করে দিয়েছিলাম ঠিকই। তবে এটাও ঠিক যে এই ঘটনা কোনোদিন ভুলতে পারবো না।’ প্রাক্তন পেসার আরও জানিয়েছেন, ‘হরভজন আমায় ফোন করে ভিডিওটা পাঠিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে বলে। তবে ওর ধৃষ্টতার কারণে আমি ওকে ব্লক করে দিয়েছি।’

আরও পড়ুন: শিশুহত্যা মামলায় গ্রেপ্তার! ৩১ বছর পর ধরা পড়লেন ইউটিউবার সেলিম ওয়াস্টিক

উল্লেখ্য, সালটা তখন ২০০৮। শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL) । মুম্বই ইন্ডিয়ান্সে হরভজন এবং কিংস ইলেভেন পঞ্জাবে শ্রীশান্ত। ম্যাচের শেষেই বিতর্কিত ঘটনাটি ঘটে। ম্যাচ শেষে করমর্দনের সময় শ্রীশান্তকে চড় মারে হরভজন। এমনকি গোটা ঘটনা ক্যামেরাতে ধরা পড়েছিল। শুধু তাই নয়। শ্রীশান্তকে কাঁদতেও দেখা গিয়েছিল। যা নিয়ে বেশ আলোচিত হয়েছিল।

iPhone Duo-এর বিকল্প খুঁজছেন? রয়েছে এই ৫ ফোল্ডেবল ফোন

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

ম‍ৎস্যপ্রেমী? জানেন কোন মাছ খেলে হার্ট থেকে হাড় থাকবে চাঙ্গা

শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় ক্ষীর রাখবেন কখন? জেনে নিন সঠিক সময়

আবহাওয়া বদলালেই বাড়ছে অসুস্থতা! সুস্থ থাকতে মেনে চলুন ৭ নিয়ম

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে পদোন্নতি, অফিসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে ঠকবেন

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর