প্যারিস অলিম্পিকের জন্য ঘোষিত ভারতীয় হকি দল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  আসন্ন প্যারিস অলিম্পিকের জন্য ১৬ সদস্যের ভারতীয় পুরুষ হকি দল ঘোষণা করল সর্বভারতীয় হকি সংস্থা। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন হরমনপ্রীত সিংহ। আর তাঁর ডেপুটি হয়েছেন হার্দিক সিংহ।

৪১ বছর বাদে ২০২০ সালের টোকিও অলিম্পিকে পদক লাভ করেছিল ভারতীয় পুরুষ হকি দল। ব্রোঞ্জ পদক পেয়েছিলেন হরমনপ্রীত সিংহরা। তবে প্যারিস অলিম্পিকে সোনা জেতাকেই পাখির চোখ করেছেন ভারতীয় পুরুষ হকি খেলোয়াড়রা।  বেঙ্গালুরু সাই ক্যাম্পে চলছে হরমনপ্রীত সিংহদের বিশেষ প্রশিক্ষণ শিবির। প্যারিস অলিম্পিকে পুল ‘বি’-তে পড়েছে ভারত। একই গ্রুপে রয়েছে বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের। গ্রুপে পয়েন্ট টেবিলে থাকা প্রথম চার দল শেষ আটে পৌঁছনোর ছাড়পত্র পাবে। অর্থা‍ৎ কোয়ার্টার ফাইনালে খেলবে।

এদিন যে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে তাতে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মেলবন্ধন ঘটানো হয়েছে। গোলরক্ষক পি আর শ্রীজেস ও মিডফিল্ডার মনপ্রীত সিং এ নিয়ে চার বার অলিম্পিকে নামতে চলেছেন। অধিনায়ক হরমনপ্রীত সিং তৃতীয়বার অলিম্পিক খেলতে চলেছেন। জার্মানপ্রীত সিংহ, সঞ্জয়, রাজকুমার পাল, অভিষেক এবং সুখজি‍ৎ সিংহ প্রথমবার অলিম্পিকে খেলতে চলেছেন। চার বছর আগে টোকিও অলিম্পিকে যে দল ব্রোঞ্জ পদক জিতেছিল সেই দলের অন্যতম সদস্য রূপিন্দারপাল সিংহ ও বীরেন্দ্র লাকড়া অবসর নিয়েছেন। পরিবর্ত খেলোয়াড় হিসাবে ঠাঁই পেয়েছেন নীলকান্ত শর্মা। তবে দিলপ্রীত সিংহ ও সুরিন্দর কুমার বাদ পড়েছেন। গোলরক্ষক কৃষ্ণান পাঠকও প্যারিস অলিম্পিকের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ