ICC Rankings:টেস্টে সেরা ব্যাটার হ্যারি ব্রুক, সেরা বোলার যশপ্রীত বুমরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়েলিংটন টেস্ট শেষেই জো রুট বলে দিয়েছিলেন বর্তমানে হ্যারি ব্রুকই হলেন বিশ্বের সেরা খেলোয়াড়। এবার সেই কথাটাই স্বীকৃতি পেল কাগজ- কলমে। আইসিসি র‍্যাঙ্কিংয়ে ব্রুকই হলেন এখন টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে এল দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যানদের নাম। রুটের শীর্ষস্থান কেড়ে নিল ব্রুক। তালিকায় এই দুজনের পার্থক্যটা মাত্র ১ পয়েন্টের।

ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসে ১২৩ ও ৫৫ রান করে দলকে ৩২৩ রানে জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন ব্রুক। ২৩ টেস্টের ক্যারিয়ারে এটি ছিল ব্রুকের অষ্টম সেঞ্চুরি। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করেন রুট। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ব্রুকের পয়েন্ট ৮৯৮, রুটের ৮৯৭।

অন্যদিকে টেস্ট বোলিংয়ে এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন ভারতের যশপ্রীত বুমরা। শীর্ষ দশে বড় পরিবর্তন বলতে প্যাট কামিন্স ও রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় বড়সড় বদল হয়েছে। অশ্বিনকে পাঁচে নামিয়ে চারে উঠেছেন কামিন্স। বাংলাদেশের বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে ২১-এ উঠেছেন তাইজুল ইসলাম। মিরাজ আছেন আগের মতোই ২৭-এ। তাসকিন তিন ধাপ এগিয়ে উঠেছেন ৪৯ নম্বরে। হাসান মাহমুদ সাত ধাপ এগিয়ে উঠেছেন ৫১ নম্বরে। ১৫ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে উঠে এসেছেন কিংস্টনে গতির ঝড় তুলে ৬ উইকেট নেওয়া নাহিদ রানা।

মিরাজ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন দুই নম্বরে । তার ওপরে আছেন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা। ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মিরাজ আগের মতোই চারে আছেন। ব্যাটিংয়ে দু্ই ধাপ এগিয়েছেন টানা তিন ওয়ানডেতে ফিফটি করা মাহমুদউল্লাহ, উঠেছেন ৪০ নম্বরে।

 

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম