কেকেআরকে জিতিয়েও শাস্তির মুখে হর্ষিত রানা

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিলেও শাস্তির মুখে পড়তে হল হর্ষিত রানাকে। জানা গিয়েছে, হর্ষিতের আগ্রাসী আচরণের জন্য তাঁকে শাস্তির মুখে পডতে হয়েছে। ম্যাচ ফির ৬০ শতাংশ টাকা কেটে নেওয়া হয়েছে।

শনিবার ইডেনে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে বল করতে শেষ ওভার দেওয়া হয়েছিল হর্ষিতের। শেষ ওভারে হায়দরাবাদের প্রয়োজন ছিল ১৩ রান। শেষ ওভারে বল করতে নেমে ক্রিসে জমে যাওয়া শাহবাজ আহমেদ ও হেনরিক ক্লাসেনকে আউট করেন হর্ষিত। এর আগে মায়াঙ্ককে আউট করেও হায়দরাবাদ শিবিরে ধাক্কা দিয়েছিলেন তিনি। প্রথমে মায়াঙ্ক ও পরে ক্লাসেনকে আউট করে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়েন তিনি। জানা যায়, হায়দরাবাদের দুই ব্যাটসম্যানের প্রতি বিদ্রুপ ছুড়ে দেন হর্ষিত। ম্যাচের পর নিজের ভুল স্বীকার করে নিয়েছেন তিনি। এরপরই আইপিএলের আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে ম্যাচ ফির ৬০ শতাংশ টাকা জরিমানা করা হয়েছে হর্ষিতকে।

তবে হর্ষিতের এই ধরনের আচরণ মেনে নিতে পারেননি প্রখ্যাত খেলোয়াড় সুনীল গাভাসকার। তাঁর মতে, একটা উইকেট নিয়ে এমন করার কিছু নেই। এটা ক্রিকেট। এখন টেলিভিশনের পর্দায় সব কিছু ধরা পড়ে যায়। ফলে ক্রিকেটারদের এখন খুব বেশি সংযত থাকা উচিত।

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত