AIFF সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মহিলা কমিটির প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি:  সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন মহিলা কমিটির প্রধান ভালাঙ্কা আলেমাও। যত দিন যাচ্ছে, ততই আন্তর্জাতিক মঞ্চে মুখ থুবড়ে পড়ছে ভারতীয় ফুটবল। অনেক টালবাহানার মধ্যে দিয়ে কোনও রকমে চলছে আইএসএল । এর মধ্যেই নয়া বিতর্কে নাম জড়াল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবের। অভিযোগ, ২৯ মার্চ নয়াদিল্লিতে এক্সিকিউটিভ কমিটির বৈঠকে  তাঁকে ‘হেনস্থা ও হয়রানি’ করা হয়েছে।

গোটা বক্তব্য চিঠিতে লিখে কমিটির অন্য সদস্যদের ইতোমধ্যে পাঠিয়েও দিয়েছেন তিনি। ভালাঙ্কার বয়ানে চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে, ভাইস প্রেসিডেন্ট এন এ হারিস ও ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণের ব্যবহার সম্পূর্ণ ঘৃণ্য। আমার গলা বন্ধ করে দেওয়ার বারবার চেষ্টা হয়েছে!’ আরও অভিযোগ, সভাপতি তাঁর উদ্দেশে অপ্রয়োজনীয় ও অসম্মানজনক মন্তব্য, জোর গলায় কথা বলে ভয় দেখানোর চেষ্টা করেছেন। পুরো বৈঠক জুড়ে একমাত্র তিনিই বারবার নিশানায় এসেছেন বলে দাবি ভালাঙ্কার। বিবাদের সূত্রপাত, অস্ট্রেলিয়ায় মহিলা এশিয়া কাপের পর থেকে। তখন থেকেই এই টানাপড়েনের  শুরু হয়। যদিও দলের মেয়েদের পারফরমেন্স নিয়ে নয়, সমস্যা হয় পরিচালনা নিয়ে। টিমের ব্যবস্থাপনা, যাতায়াত ও সিদ্ধান্তগ্রহণে একাধিক ‘গাফিলতি’ হয়েছে বলে ভালাঙ্কা কল্যাণ চৌবেকে চিঠি দেন।

আরও পড়ুন: মন খারাপ ইস্টবেঙ্গল ভক্তদের, প্রিয় ফুটবলপ্রেমী রাহুলকে হারালো তারা

 উল্লেখ্য, ভালাঙ্কা শুধু এআইএফএফের মহিলা কমিটির প্রধান নন, বিখ্যাত চার্চিল ব্রাদার্স ফুটবল ক্লাবের সিইও। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ক্লাবের মালিক চার্চিল আলেমাওর মেয়ে। সবচেয়ে বড় কথা তিনি ফিফার উইমেন’স ফুটবল ডেভেলপমেন্ট কমিটিতে মনোনীত হওয়া প্রথম ভারতীয় মহিলা। এই বিতর্ক শুধু যে দুই কমিটির মধ্যে তা নয়। এই বিতর্ক ভারতীয় ফুটবলে একপ্রকার প্রশাসনিক সংকটের মুখে ঠেলে দেবে বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা।

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট