HERO IPL-2023-আকাশদীপের প্রশংসায় সৌরাশিস

Share:

নিজস্ব সংবাদদাতা :  ২০২৩-এর আইপিএল-এ বাংলার বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি তরুণ ক্রিকেটারও আছেন। তাঁদের অন্যতম হলেন আকাশদীপ। বাংলার তরুণ বোলারকে নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত বাংলার বোলিং কোচ সৌরাশিস লাহিড়ি।

ফোনে সৌরাশিসদার কাছে আকাশদীপ সম্বন্ধে জানতে চাইলে, বাংলার বোলিং কোচ বলেন, আকাশদীপ এই মুহূর্তে যে কজন প্রতিভাবান ক্রিকেটার আছেন তাঁদের মধ্যে অন্যতম বলেই আমার মনে হয়। আমি বাংলা দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওঁকে আরও কাছ থেকে দেখি। এবং তখনই বুঝতে পারি, এই ছেলেটি যদি নিজেকে ধরে রাখতে পারে তাহলে একদিন না একদিন যথেষ্ট উন্নতি করবে। কেননা ওঁর মধ্যে টেলেন্ট ছিল। আর সেটাই আকাশদীপ কাজে লাগিয়েছে।

সৌরাশিস আরও বলেন অনুর্ধ্ব-২৩ বাংলা দল থেকেই আকাশদীপের উত্থান। খুব সময়ে ও বাংলার সিনিয়র দলে নিজের জায়গা করে নিয়েছে। আমি বারবারই বলছি আকাশদীপ খুব প্রতিভাবান একজন বোলার।

আরও  জানতে পড়ুন: ডুপ্লেসিদের বিপক্ষে ভালো লড়াই-এর আশ্বাস চন্দ্রকান্তেরhttps://www.live.eimuhurte.com/sports/hero-ipl-2023-before-match-pc-kkr/

আকাশদীপ রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম ম্যাচেই মুম্বই ও বর্তমান ভারতীয় দলের কোচ রোহিত শর্মাকে আউট করেছে। একজন কোচ হিসেবে যখন এই দৃশ্য টিভির সামনে বসে দেখি তখন নিজেরও খুব গর্ববোধ হয়। যে এই ছেলেটা একদিন আরও আরও ওপরে উঠবে।

এরপরই সৌরাশিষ যেন আরও কিছুটা আবেগপ্রবণ হয়ে বলতে লাগলেন শুধু আকাশদীপ কেন, বাংলার যে কোনও ক্রিকেটার যখন সাফল্য পায় আমার সত্যিই খুব ভালো লাগে। আমি বাংলার বোলিং কোচ হিসেবে সবসময়ই চাইব আকাশদীপ যেন আরও ভালো খেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এবং আইপিএল-ই নয়, আমি চাই ও জাতীয় দলের জার্সি গায়েও নিজেকে এইভাবেই মেলে ধরুক। সেইদিন হয়তো আমার চেয়ে খুশি আর কেউ হবে বলে মনে হয় না।

রান্নাঘরের শুকনো লঙ্কা দিয়ে গড়লেন দুর্গা, কলেজ পড়ুয়ার অভিনব প্রতিমা এবার মণ্ডপে

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী