পঞ্জাবকে চার উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নিল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি : পাঁচ বল বাকি থাকতেই পঞ্জাবকে হারিয়ে ম্যাচ জিতে নিল সানরাইজার্স হায়দরাবাদ। চার উইকেটে ম্যাচ জিতে নিল প্যাট কামিন্সরা। অভিষেক শর্মার অর্ধশতরান ও হেনরিচ ক্লাসেনের দুর্ধর্ষ ব্যাটিংয়ের ওপর ভর করে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ। 

এদিন ২১৫ রানকে তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেল সানরাইজার্স হায়দরাবাদ। কোনও রান না করেই অর্শদীপ সিংয়ের বলে আউট হয়ে যান ট্রাভিস হেড। এরপর রাহুল ত্রিপাঠিকে সঙ্গে নিয়ে হায়দরাবাদকে এগিয়ে নিয়ে যান অভিষেক। দুজনের মধ্যে ৭২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ৭২ রানের মাথায় হার্সেল প্যাটেলের বলে আউট হয়ে যান রাহুল ত্রিপাঠি। ১৮ বলে ৩৩ রান করে আউট হয়ে যান রাহুল। এই ৩৩ রানের মধ্যে রয়েছে ৪টি চার ও ২টি ছয়। এরপর অভিষেক শর্মা নিতীশ কুমার রেড্ডির সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন। আক্রমণাত্মক ব্যাটিং করে ১০ ওভারের মধ্যেই অভিষেক পঞ্জাবকে ১২৯ রানে নিয়ে যায়। এরপর ব্যক্তিগত ৬৬ রানের মাথায় আউট হয়ে য়ান অভিষেক। এই ৬৬ রানের মধ্যে রয়েছে ৫টা চার ও ৬টি ছয়।

অভিষেক আউট হয়ে যাওয়ার পরও রানের গতি অব্যাহত রাখেন নিতীশ কুমার রেড্ডি ও হেমরিচ ক্লাসেন। ১৪ ওভারেই ১৭৬ রান করে ফেলে এই ২ ব্যাটসম্যান। ১৭৬ রানের মাথায় হার্সেল প্যাটেলের বলে আউট হয়ে যান নিতীশ কুমার রেড্ডি। ২৫ বলে ৩৭ রান করেন নিতীশ। এই ৩৭ রানের মধ্যে রয়েছে একটি চার ও ৩টি ছয়। নিতীশ আউট হয়ে গেলেও লড়াই চালিয়ে যান ক্লাসেন। ক্লাসেনের সঙ্গে ক্রিজে নামেন শাহবাজ আহমেদ। ১৬ ওভার শেষে ২৪ বলে ২৬ রান করা বাকি ছিল হায়দরাবাদের। ১৭ তম ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। অর্শদীপ বলে প্রথম দুই রান, পরে চার মেরে হায়দরবাদকে এগিয়ে নিয়ে যায় ক্লাসেন। অর্শদীপ এক ওভারে সাত রান দিয়ে দেন। শেষ পর্যন্ত অর্শদীপের বলেই আউট হয়ে যান শাহবাজ আহমেদ। শাহবাজ আউট হওয়ার পর ক্রিজে নামেন আবদুল সামাদ। একটা সময়ে ১২ বলে হায়দরাবাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। বল করতে আসেন হারপ্রীত ব্রার। শুরুতেই ক্লাসেনকে আউট করে ধাক্কা দেন ব্রার। ২৬ বলে ৪২ রান করে আউট হয়ে যান ক্লাসেন। ৪২ রানের মধ্যে রয়েছে ৩টি চার ও ২টি ছয়। শেষ ওভারে জয়ের জন্য হায়দরাবাদের ৪ রান বাকি ছিল। শেষ ওভারে অথর্বের বলে একটি চার মেরে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত