নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারল পাকিস্তান

Share:

 নিজস্ব প্রতিনিধি করাচি: ঘরের মাঠে হার দিয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করল পাকিস্তান। বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হলেন মহম্মদ রিজওয়ানরা। প্রথমে ব্যাট করে উইল ইয়ং ও টম লাথামের জোড়া শতরানের দৌলতে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান তুলেছিল কিউইরা। জবাবে ৪৭.২ ওভারে ২৬০ রানেই গুটিয়ে গেলেন রিজওয়ানরা। খুশদিল শাহ ও প্রাক্তন অধিনায়ক বাবর আজমের চওড়া ব্যাটে বড়সড় লজ্জার হার থেকে রক্ষা পেয়েছে পাকিস্তান।

জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। চতুর্থ ওভারের চতুর্থ বলে উইলিয়াম ও’রুরকের বলে থার্ড ম্যানে ম্যাট হেনরির হাতে ক্যাচ দিয়ে ফিরেন সৌদ শাকিল। ১৯ বল খেলে মাত্র ৬ রান করেন তিনি। তিন নম্বরে নেমে অধিনায়ক রিজওয়ানও তেমন কিছু করতে পারেননি। তিনিও ও’রুরকের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। তাঁর অবদান মাত্র তিন রান। প্রথম পাওয়ার প্লে’তে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২২ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। তৃতীয় উইকেটে বাবর আজমের সঙ্গে জুটি বেঁধে দলকে টানতে থাকেন ফখর জামান। কিন্তু রানের গতি অত্যন্ত শ্লথ হওয়ায় চাপ বাড়তে থাকে। ফলে হাত খুলে মারতে গিয়ে মাইকেল ব্রেসওলের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে যান ফখর জামান। ৪১ বল খেলে ৪টি চারের সাহায্যে ২৪ রান করে আউট হন তিনি।

এর পরে বাবরের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দেন সালমান আলি আগা। ৬৯ রানে তিন উইকেট হারানোর পর দুজনে দলের হাল ধরেন। দুজনের ব্যাটে ভর করে শতরানের গণ্ডি পেরিয়ে যায় পাকিস্তান। ৩১ তম ওভারে বল করতে এসে সালমানকে ফিরিয়ে ৫৮ রানের জুটি ভাঙেন নাথান স্মিথ। ২৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন সালমান। পরের ওভারে তায়েব তাহিরকে (১) ফেরান মিচেল সান্তনার। একের পর এক সতীর্থকে ফিরতে দেখে খানিকটা ধৈর্যহারা হয়ে পড়েন বাবর। ৩৪তম ওভারে মিচেল সান্তনারের বল ওড়াতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৯০ বলে ৬৪ রান করে যান। বাবর ফিরতেই দলের জয়ের আশা নেই বুঝতে পেরে মাঠ ছাড়তে শুরু করেন পাকিস্তানি সমর্থকরা। সপ্তম উইকেটে খুশদিল শাহ ও শাহিন শাহ আফ্রিদি চালিয়ে খেলে সাত ওভারে ৪৭ রান যোগ করে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শাহিনকে (১৪) ফিরিয়ে জুটি ভাঙেন ম্যাট হেনরি। একাই ব্যাট হাতে লড়াই করতে থাকেন খুশদিল। ৪৪তম ওভারে তাঁকে ফেরান ও’রুরকে। ৪৯ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়ে যান খুশদিল। শেষের দিকে হ্যারিস রউফ ও নাসিম শাহ হাত খুলে খেলেন। হ্যারিসকে (৯ বলে ১৯) ফেরান সান্তনার। ৪৮তম ওভারে নাসিমকে (১৩) ফিরিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন ম্যাট হেনরি।

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’