আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইসিসি টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে বড়সড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে এক নম্বরে থাকা ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহকে সরিয়ে কেরিয়ারে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। 

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিধ্বংসী বোলিংয়ের পুরস্কার পেলেন স্টার্ক। ম্যাকেতে ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন অজি তারকা। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সুবাদে অস্ট্রেলিয়া ৫১ রানে ম্যাচ জেতে। ম্যাচ ও সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্টার্ক। 

এই পারফরম্যান্সের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উঠে এক নম্বরে পৌঁছে যান ৩৬ বছর বয়সি স্টার্ক। তাঁর রেটিং ৮৭২, যেখানে দ্বিতীয় স্থানে থাকা বুমরাহর রেটিং ৮৬২ । অর্থাৎ দুজনের মধ্যে ব্যবধান মাত্র ১০ পয়েন্ট। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছেন তৃতীয় স্থানে।  বুমরাহ ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন এবং দীর্ঘ সময় ধরে সেই জায়গা ধরে রেখেছিলেন। তাঁর অনুপস্থিতিও র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে। ভারতের শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে চোটের কারণে খেলছেন না বুমরাহ। তবে ভারতীয় ক্রিকেটের জন্য সুখবরও রয়েছে। টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ উঠে সেরা দশে ফিরেছেন ঋষভ পন্থ। আর টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর স্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা