অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: হারের ভয়ে চোটের দোহাই পেড়ে দেশে পালিয়ে গিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অবর্তমানে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠল টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩০৬ রান করেছে। চলতি বিশ্বকাপে এই প্রথম তিনশোর গণ্ডি পার করল বাংলাদেশ।

শনিবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিংস। তাঁর সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়েছে। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো দারুণ সূচনা করেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। দুজনে ওপেনিং জুটিতে জুটি বেঁধে ৭৬ রান যোগ করেন। ১১.২ ওভারে ৩৪ বলে ৩৬ রান করে সিন অ্যাবটের বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান তানজিদ। দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন লিটন দাস। ফের ভাল খেলতে খেলতে বাজে শট মেরে সাজঘরে ফেরেন লিটন (৩৬)। এর পরে দলকে টেনে তোলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। দুজনে অজি বোলারদের শাসন করে ৭০ রান যোগ করেন। অযথা ঝুঁকি নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন শান্ত (৪৫)।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু অধিনায়কের মতোই দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরে যান মাহমুদউল্লাহ (৩২)। মিস্টার ডিপেন্ডেবল হিসেবে পরিচিত মুশফিকুর রহিমও আশা জাগিয়ে আউট হয়েছেন ২১ রান করে। একের পর এক সঙ্গীর আসা-যাওয়া দেখেও অবিচলভাবে ব্যাট করে যান তাওহিদ। মনে হচ্ছিল, শতরানকেই পাখির লক্ষ্য করেছেন। শেষ পর্যন্ত ৪৭তম ওভারে মার্কাস স্টইনিসের বলে মার্নুস লাবুশানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ৭৯ বলে পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৭৪ রান করেন তাওহিদ। এর পরে নাসুম আমেদকে সঙ্গে নিয়ে দলকে ৩০০-র গণ্ডি পার করিয়ে দিয়ে ২০ বলে ২৯ রান করে ফেরেন মেহেদী হাসান মিরাজ। এক বল বাদে রান আউট হন নাসুম (৭)। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ গিয়ে থামে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ২টি উইকেট করে নেন সিন অ্যাবট এবং অ্যাডাম জাম্পা।

 

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা