আজ ওয়াংখেড়েতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আজ শনিবার সপ্তমীর দুপুরে মুম্বইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই মহাশক্তি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এখনও পর্যন্ত প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি। অন্যদিকে শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মতো দুর্বল দলের কাছে হেরেছে টেম্বা বাভুমা। শেষ চারে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকতে দুই দলের কাছে জয় ছাড়া বিকল্প কোন্ও পথ খোলা নেই।

চলতি বিশ্বকাপে রানের মধ্যেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। কুইন্টন ডি কক, ডেভিড মিলার, রাচিন রবীন্দ্র, আইডেন মার্করাম, ভ্যান ডার ডুসেনরা রান পেয়েছেন। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও নিজেদের মেলে ধরতে সক্ষম হয়েছেন। মার্কো জানসেন, কাসিগো রাবাডা, লুঙ্গি এনগিডি, কেশব মহারাজরা বল হাতে বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠেছেন। অন্যদিকে জো রুট, হ্যারি ব্রুক ও ডেভিড মালান বাদে বাকি ইংলিশ ব্যাটাররা তেমন জ্বলে উঠতে পারেননি। স্যাম কুরানরাও বল হাতে বিপক্ষের ব্যাটারদের খুব একটা সমস্যায় ফেলতে পারেননি। যদিও আজকের ম্যাচে গতবার দলকে চ্যাম্পিয়ন করার মূল কুশলী বেন স্টোকস খেলতে পারেন। শেষ পর্যন্ত যদি তিনি খেলেন তাহলে ইংল্যান্ডের ব্যাটিং ও বোলিং বিভাগ অনেকটাই শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না।

একদিনের ম্যাচে মুখোমুখি সাক্ষাতে ইংল্যান্ডের তুলনায় সামান্য এগিয়ে প্রোটিয়ারা। এখনও পর্যন্ত দুই দল মোট ৬৯ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৩৩ বার। আর ইংল্যান্ড জিতেছে ৩০ বার। একটি ম্যাচ টাই হয়েছে এবং ৫টি ম্যাচে কোনও নিষ্পত্তি হয়নি। তবে বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে ইংল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে দু’দলের মোট ৭ বার সাক্ষা‍ৎ হয়েছে। তার মধ্যে ইংল্যান্ড জিতেছে চার বার। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা জিতেছে তিন বার।

আজকের রাশিফল: অবিবাহিতরা পঞ্চমীতেই মনের মানুষের দেখা পাবেন, কালো পোশাক পরা এড়ান

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা