বিশ্বকাপে অভিষেক ম্যাচেই শতরান আবদুল্লাহ শফিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই শতরান করে নজির গড়লেন পাকিস্তানের তরুণ ওপেনার আবদুল্লাহ শফিক। মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে মাথিশ পাতিরানা, মাহেশ তিকশানাদের তুলোধনা করে রানের ফুলঝুড়ি ছোটালেন। মাত্র ৯৭ বলেই পূর্ণ করলেন নিজের কেরিয়ারের প্রথম শতরান। তাও আবার চার হাঁকিয়ে।

দলের অন্যতম ওপেনার ফখর জামান রানের মধ্যে না থাকায় এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হয়েছিল ২৩ বছর বয়সী ডান হাতি ব্যাটার আবদুল্লাহ শফিকের। গত বছরই দেশের হয়ে একদিনের ক্রিকেটে প্রথম অভিষেক ঘটেছিল। যদিও ব্যাট হাতে মাত্র চারটি ম্যাচে নামার সুযোগ হয়েছিল। আর ওই চার ম্যাচে মাত্র ৮০ রান করেছিলেন। গড় ছিল ২০। সর্বোচ্চ রান ছিল ৫২। বিকল্প হিসেবে তৈরি রাখতেই এদিন ফখর জামানের পরিবর্তে প্রথম একাদশে শফিককে সুযোগ দিয়েছিল পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

৩৪৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ইমাম-উল-হকের সঙ্গে দলের গোড়াপত্তন করতে নেমেছিলেন শফিক। প্রথম থেকেই তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছিল অনেক সমালোচনার জবাব দিতেই মাঠে নেমেছিল। শ্রীলঙ্কার বোলাররা খুব অল্প রানেই সাজঘরে ফেরান ইমাম উল হক (১২) ও পাক অধিনায়ক বাবর আজমকে (১০)। এর পরেই মহম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে বুক চিতিয়ে লড়াই শুরু করেন শফিক। চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৮ বলে বিশ্বকাপে প্রথম এবং একদিনের ক্রিকেটে দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করেন। নিজের সর্বোচ্চ রান টপকে যাওয়ার পরেই হাত খুলে মারতে থাকেন। আটটি চার ও তিনটি ছক্কার সাহায্যে মাত্র ৯৭ বলেই শতরান পূর্ণ করেন। মহম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে দলকে ১৭৬ রান এনে দেন। শেষ পর্যন্ত ১০২ বলে ব্যক্তিগত ১১৩ রানের মাথায়  মাথিশ পাতিরানার বলে সাজঘরে ফেরেন শফিক।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের